
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল (উপরের মাটি) কাটার অভিযোগে তিনজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক্টর এবং ২টি ব্যাটারি জব্দ করা হয়।
বুধবার (২৫ নভেম্বর, ২০২৬) রাত ২:৪৫ ঘটিকার সময় লালপুর থানার এসআই (নিরস্ত্র) গৌতম কুমার সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় এক অভিযান পরিচালনা করেন। অভিযানটি লালপুর থানাধীন মাধবপুর পালপাড়া কালিদুয়ার মাঠের বি.এম.বি ইটভাটার উত্তর পাশে আরজ আলীর কটে নেওয়া অবৈধ ফসলি জমিতে পরিচালিত হয়। সেখানে এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে ট্রাক্টরে পরিবহন করার সময় ঘটনাস্থল থেকেই তিন অভিযুক্তকে আটক করা হয়।
আটকরা হলেন—পাবনার সুজানগর উপজেলার কুমিরাগাড়ি দহেরপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আছিব হোসেন (২২), লালপুর উপজেলার রামকৃষ্ণপুর মণ্ডলপাড়া গ্রামের মো. আজিজুল মণ্ডলের ছেলে মো. সজীব আহমেদ (২২) এবং একই উপজেলার সন্তোষপুর গ্রামের মো. আবুল হাসানের ছেলে মো. সোহানুর রহমান সোহান (২১)।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় লালপুর থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-৩২, তারিখ: ২৫/১১/২০২৬ ইং) রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বুধবার (২৫ নভেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
প্রতিবেদকের নাম 



















