Dhaka ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ২৮ নভেম্বর, জমে উঠেছে লড়াই নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা শুরু সাজাপ্রাপ্ত আবু সাঈদ গ্রেপ্তার, ১০ কোটি টাকা আত্মসাত সহ আছে ৬ মামলা অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বাবু, বৃষ্টিতে ফসলহানি: ঢাকা ও কেরানীগঞ্জে চড়া সবজি-চাল, স্বস্তি ডিম-মুরগিতে রাজশাহীতে আত্মগোপনে থাকা ককটেল বিস্ফোরণে আহত ব্যক্তি আটক মান্দায় ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ, সকালে বাঁশঝাড়ে মিলল ১৬ বছরের সিয়ামের মরদেহ চট্টগ্রামের ছিনতাইকারীদের গ্যাং লিডার ইসমাইল হোসেন গ্রেফতার

ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ০ সময় দেখুন

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া(পাবনা)পাবনার ফরিদপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এক আসামিকে আটক করেছে পুলিশ। এ ছাড়া মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ও সেবনের সরঞ্জামসহ আরও দুজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনকে আটক করা হয়েছে। পৃথক ঘটনায় আটক চারজনকে আদালতে সোপর্দ করেছে থানা-পুলিশ। এর মধ্যে মাদক সেবনের অভিযোগে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফরিদপুর থানা-পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম, এসআই রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বিস্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রতনপুর গ্রামের আফছার সরদারের ছেলে মো. সুজন সরদার (৩৮)কে আটক করা হয়।

 

অন্যদিকে, মাদকদ্রব্য সেবনরত অবস্থায় এবং গাঁজা সেবনের সরঞ্জামসহ পার-ফরিদপুর গ্রামের নজর আলীর ছেলে মো. সজীব রানা (৩০) ও চাঁদপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে আশিষ (২৮)কে আটক করে পুলিশ। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।এ ছাড়া ফরিদপুর থানার সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে গোপালনগর গ্রামের মো. আব্দুর রউফ প্রামাণিকের ছেলে মো. রিফাত হাসান ওরফে বাপ্পী (১৯)কে আটক করা হয়।এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার তাদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড

ফরিদপুরে বিস্ফোরক মামলার আসামিসহ আটক ৪, দুজনের কারাদণ্ড

আপডেটের সময়: ০৪:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া(পাবনা)পাবনার ফরিদপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এক আসামিকে আটক করেছে পুলিশ। এ ছাড়া মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ও সেবনের সরঞ্জামসহ আরও দুজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনকে আটক করা হয়েছে। পৃথক ঘটনায় আটক চারজনকে আদালতে সোপর্দ করেছে থানা-পুলিশ। এর মধ্যে মাদক সেবনের অভিযোগে আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফরিদপুর থানা-পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম, এসআই রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় বিস্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রতনপুর গ্রামের আফছার সরদারের ছেলে মো. সুজন সরদার (৩৮)কে আটক করা হয়।

আরও পড়ুনঃ  র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

 

অন্যদিকে, মাদকদ্রব্য সেবনরত অবস্থায় এবং গাঁজা সেবনের সরঞ্জামসহ পার-ফরিদপুর গ্রামের নজর আলীর ছেলে মো. সজীব রানা (৩০) ও চাঁদপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে আশিষ (২৮)কে আটক করে পুলিশ। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।এ ছাড়া ফরিদপুর থানার সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে গোপালনগর গ্রামের মো. আব্দুর রউফ প্রামাণিকের ছেলে মো. রিফাত হাসান ওরফে বাপ্পী (১৯)কে আটক করা হয়।এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার তাদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

আরও পড়ুনঃ  ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের ভাই পরিচয়ে চাকরি বাণিজ্য! ‘দালাল মনিরের’ বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ