Dhaka ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গুলশানের ‘সেভেনটি এইট রেস্টহাউজে’ অবৈধ বার, ২৪৪ লিটার মদ ও বিয়ার জব্দ আগে কুপিয়ে জখম-এবার গুলি করে হত্যা সাংবাদিকদের শত্রু কারা? বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা সিলেটে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার রাজধানী ছাড়ছেন নগরবাসী পূজার দীর্ঘ ছুটিতে  ঢাকার ফুট পথ চলাচলের যোগ্যের সাহসী পদক্ষেপ বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ কেরানীগঞ্জে বেড়েই চলেছে অগ্নিদুর্ঘটনা: মুহুরী পট্টি রোডে একটুর জন্য রক্ষা, এলাকাবাসীর উদ্যোগে মিলল নিস্তার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে: ডিএমপি কমিশনার

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১০৪ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ভোর রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের ফরমান আলীর ছেলে মো. আরিফুজ্জামান বাপ্পী (৪৮) ও উত্তর লালপুর গ্রামের মৃত আলম মোল্লার ছেলে মো. জিল্লুর রহমান (৪১)। এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, এসআরবির আভিযানিক দল বৃহস্পতিবার ভোর রাত পৌনে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুনঃ  সহকারী হাইকমিশনার মনোজ কুমার: ভিসার আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ

এ সময় মাদক ব্যবসায়ী মো. আরিফুজ্জামান বাপ্পী ও মো. জিল্লুর রহমানকে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে জানা যায়, মাদক ব্যবসায়ী মো. আরিফুজ্জামান বাপ্পী উদ্ধারকৃত মাদক হেরোইন নিয়ে মোটরসাইকেল যোগে মোঃ জিল্লুর রহমানের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে লালপুর বাজারের দিকে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় দুদিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থল এলাকায় অভিযানের লক্ষ্যে চেকপোস্ট স্থাপন করে আসামিদ্বয়কে গ্রেপ্তার পূর্বক প্রদত্ত তথ্যের ভিত্তিতে আসামির হেফাজত হতে আইন মোতাবেক উদ্ধারকৃত আলামত ৫২৫ গ্রাম হেরোইন এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি এ্যান্ডয়েড মোবাইল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে সৃজন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গুলশানের ‘সেভেনটি এইট রেস্টহাউজে’ অবৈধ বার, ২৪৪ লিটার মদ ও বিয়ার জব্দ

লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেটের সময়: ১২:১৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ভোর রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের ফরমান আলীর ছেলে মো. আরিফুজ্জামান বাপ্পী (৪৮) ও উত্তর লালপুর গ্রামের মৃত আলম মোল্লার ছেলে মো. জিল্লুর রহমান (৪১)। এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, এসআরবির আভিযানিক দল বৃহস্পতিবার ভোর রাত পৌনে ৪টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

এ সময় মাদক ব্যবসায়ী মো. আরিফুজ্জামান বাপ্পী ও মো. জিল্লুর রহমানকে ৫২৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে জানা যায়, মাদক ব্যবসায়ী মো. আরিফুজ্জামান বাপ্পী উদ্ধারকৃত মাদক হেরোইন নিয়ে মোটরসাইকেল যোগে মোঃ জিল্লুর রহমানের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে লালপুর বাজারের দিকে যাচ্ছিলেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় দুদিনব্যাপী বিজ্ঞান, উদ্ভাবনী ও শিক্ষা মেলা শুরু

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থল এলাকায় অভিযানের লক্ষ্যে চেকপোস্ট স্থাপন করে আসামিদ্বয়কে গ্রেপ্তার পূর্বক প্রদত্ত তথ্যের ভিত্তিতে আসামির হেফাজত হতে আইন মোতাবেক উদ্ধারকৃত আলামত ৫২৫ গ্রাম হেরোইন এবং মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি এ্যান্ডয়েড মোবাইল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  হামকো নাম ব্যবহার করে নকল ব্যাটারির পানি! আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে