Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অনেকে গুলশানের ‘সেভেনটি এইট রেস্টহাউজে’ অবৈধ বার, ২৪৪ লিটার মদ ও বিয়ার জব্দ আগে কুপিয়ে জখম-এবার গুলি করে হত্যা সাংবাদিকদের শত্রু কারা? বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা সিলেটে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার রাজধানী ছাড়ছেন নগরবাসী পূজার দীর্ঘ ছুটিতে  ঢাকার ফুট পথ চলাচলের যোগ্যের সাহসী পদক্ষেপ বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

গুলশানের ‘সেভেনটি এইট রেস্টহাউজে’ অবৈধ বার, ২৪৪ লিটার মদ ও বিয়ার জব্দ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গুলশান-২ এলাকায় ‘জার্মান ক্লাব’ পরিচয়ের আড়ালে পরিচালিত ‘সেভেনটি এইট রেস্টহাউজ সোসাইটিতে’ অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে ডিএনসি। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার আতাউর রহমান শামীমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট ওমর জামিল নামে অপর একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ডিএনসির একটি দল রেস্টহাউজটিতে অভিযান চালায়। আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গোৎসবে কদমতলীতে ট্রাফিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা, স্বস্তিতে পুণ্যার্থী ও সাধারণ মানুষ

তিনি বলেন, গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২৪ নম্বর বাসায় অবস্থিত সেভেনটি এইট রেস্টহাউজে কোনো বার লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ মজুত ও পাইকারি এবং খুচরা বিক্রি করা হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। তথ্যের সত্যতা যাচাইয়ের বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ডিএনসির একটি দল সেখানে অভিযান চালায়। মেহেদী হাসান বলেন, ‘জার্মান ক্লাব’-এর ভুয়া নামে পরিচিত প্রতিষ্ঠানটি প্রকৃতপক্ষে সেভেনটি এইট রেস্টহাউজ সোসাইটি। ‘জার্মান ক্লাব’ নামে সেখানে কোনো প্রকৃত বা বৈধ প্রতিষ্ঠানের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। অভিযানে রেস্টহাউজ থেকে জব্দ করা বিদেশি মদের পরিমাণ ২২৩ বোতলে মোট ১৭৭ লিটার। এছাড়া ২০৯টি বোতল ও ক্যানসহ মোট ৬৭ লিটার অবৈধ বিয়ার পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা মদ ও বিয়ারের পরিমাণ ২৪৪ লিটার।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান

ডিএনসি উপপরিচালক বলেন, অভিযানকালে প্রতিষ্ঠানটির ম্যানেজার আতাউর রহমান শামীমকে গ্রেফতার করা হয়। জব্দ করা মদ ও বিয়ারের বৈধতার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি প্রয়োজনীয় বৈধতার প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে টিকিট বিক্রির মাধ্যমে ডিজে পার্টির আয়োজন করা হতো। এসব পার্টিতে অবৈধভাবে বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন মাদক সরবরাহ করা হতো। এর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বিষয়ে অনুসন্ধান চলছে। এ ঘটনায় গ্রেফতার আতাউর রহমান শামীম, পলাতক ওমর জামিল এবং অজ্ঞাতপরিচয় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে বেড়েই চলেছে অগ্নিদুর্ঘটনা: মুহুরী পট্টি রোডে একটুর জন্য রক্ষা, এলাকাবাসীর উদ্যোগে মিলল নিস্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

গুলশানের ‘সেভেনটি এইট রেস্টহাউজে’ অবৈধ বার, ২৪৪ লিটার মদ ও বিয়ার জব্দ

আপডেটের সময়: ০৩:৩৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর গুলশান-২ এলাকায় ‘জার্মান ক্লাব’ পরিচয়ের আড়ালে পরিচালিত ‘সেভেনটি এইট রেস্টহাউজ সোসাইটিতে’ অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে ডিএনসি। এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার আতাউর রহমান শামীমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট ওমর জামিল নামে অপর একজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে ডিএনসির একটি দল রেস্টহাউজটিতে অভিযান চালায়। আজ শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  শারদীয় দুর্গোৎসবে কদমতলীতে ট্রাফিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা, স্বস্তিতে পুণ্যার্থী ও সাধারণ মানুষ

তিনি বলেন, গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২৪ নম্বর বাসায় অবস্থিত সেভেনটি এইট রেস্টহাউজে কোনো বার লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ মজুত ও পাইকারি এবং খুচরা বিক্রি করা হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। তথ্যের সত্যতা যাচাইয়ের বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ডিএনসির একটি দল সেখানে অভিযান চালায়। মেহেদী হাসান বলেন, ‘জার্মান ক্লাব’-এর ভুয়া নামে পরিচিত প্রতিষ্ঠানটি প্রকৃতপক্ষে সেভেনটি এইট রেস্টহাউজ সোসাইটি। ‘জার্মান ক্লাব’ নামে সেখানে কোনো প্রকৃত বা বৈধ প্রতিষ্ঠানের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। অভিযানে রেস্টহাউজ থেকে জব্দ করা বিদেশি মদের পরিমাণ ২২৩ বোতলে মোট ১৭৭ লিটার। এছাড়া ২০৯টি বোতল ও ক্যানসহ মোট ৬৭ লিটার অবৈধ বিয়ার পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা মদ ও বিয়ারের পরিমাণ ২৪৪ লিটার।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে আর্থিক অনুদান প্রদান

ডিএনসি উপপরিচালক বলেন, অভিযানকালে প্রতিষ্ঠানটির ম্যানেজার আতাউর রহমান শামীমকে গ্রেফতার করা হয়। জব্দ করা মদ ও বিয়ারের বৈধতার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি প্রয়োজনীয় বৈধতার প্রমাণ উপস্থাপন করতে পারেননি। তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে টিকিট বিক্রির মাধ্যমে ডিজে পার্টির আয়োজন করা হতো। এসব পার্টিতে অবৈধভাবে বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন মাদক সরবরাহ করা হতো। এর সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির বিষয়ে অনুসন্ধান চলছে। এ ঘটনায় গ্রেফতার আতাউর রহমান শামীম, পলাতক ওমর জামিল এবং অজ্ঞাতপরিচয় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত