Dhaka ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গুলশানের ‘সেভেনটি এইট রেস্টহাউজে’ অবৈধ বার, ২৪৪ লিটার মদ ও বিয়ার জব্দ আগে কুপিয়ে জখম-এবার গুলি করে হত্যা সাংবাদিকদের শত্রু কারা? বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা সিলেটে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার রাজধানী ছাড়ছেন নগরবাসী পূজার দীর্ঘ ছুটিতে  ঢাকার ফুট পথ চলাচলের যোগ্যের সাহসী পদক্ষেপ বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ কেরানীগঞ্জে বেড়েই চলেছে অগ্নিদুর্ঘটনা: মুহুরী পট্টি রোডে একটুর জন্য রক্ষা, এলাকাবাসীর উদ্যোগে মিলল নিস্তার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে: ডিএমপি কমিশনার

বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৬) আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুনের বয়স ৭০ বছর। তিনি ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী। পুলিশ জানায়, ভোরে ধারালো দা দিয়ে রেজিয়া খাতুনের গলায় কোপ দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নুরু আলমকে আটক করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তায় শীলকূপে রাশেদ নূরীর ব্যতিক্রম উদ্যোগ

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, মা ও স্ত্রীর মধ্যে ঝগড়া এবং পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
Tag :
জনপ্রিয় পোস্ট

গুলশানের ‘সেভেনটি এইট রেস্টহাউজে’ অবৈধ বার, ২৪৪ লিটার মদ ও বিয়ার জব্দ

বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

আপডেটের সময়: ০২:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৬) আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুনের বয়স ৭০ বছর। তিনি ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী। পুলিশ জানায়, ভোরে ধারালো দা দিয়ে রেজিয়া খাতুনের গলায় কোপ দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নুরু আলমকে আটক করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  সদরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন