Dhaka ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ বোরহানউদ্দিনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অনেকে গুলশানের ‘সেভেনটি এইট রেস্টহাউজে’ অবৈধ বার, ২৪৪ লিটার মদ ও বিয়ার জব্দ আগে কুপিয়ে জখম-এবার গুলি করে হত্যা সাংবাদিকদের শত্রু কারা? বান্দরবানের তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা সিলেটে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার রাজধানী ছাড়ছেন নগরবাসী পূজার দীর্ঘ ছুটিতে  ঢাকার ফুট পথ চলাচলের যোগ্যের সাহসী পদক্ষেপ বৃদ্ধা মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

সিলেটে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

সিলেট প্রতিনিধি: সিলেটের এয়ারপোর্টে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালক মো. নাসির মিয়া (৪৭)কে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ঢাকাদক্ষিণ পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নাসির মিয়া সিলেটের এয়ারপোর্ট থানার পীরেরগাঁও এলাকার সামছুল হকের ছেলে। এসআরবি-৯ জানায়, গত ১০ অক্টোবর বিকেলে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া এলাকায় একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা সুমাইয়া সিদ্দিকা তানিয়া, ইনিয়া জান্নাত ও তানিয়া বেগমসহ অন্য যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মা ও মেয়ে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ  টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

এ ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করলে এসআরবি-৯ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামি নাসির মিয়াকে গ্রেপ্তার করে।  এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় বৈধ লাইসেন্স ছাড়াই চলছে করাতকল, নীরব কেন প্রশাসন?
Tag :
জনপ্রিয় পোস্ট

কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সিলেটে সড়ক দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

আপডেটের সময়: ০৩:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সিলেট প্রতিনিধি: সিলেটের এয়ারপোর্টে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালক মো. নাসির মিয়া (৪৭)কে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ঢাকাদক্ষিণ পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. নাসির মিয়া সিলেটের এয়ারপোর্ট থানার পীরেরগাঁও এলাকার সামছুল হকের ছেলে। এসআরবি-৯ জানায়, গত ১০ অক্টোবর বিকেলে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া এলাকায় একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা সুমাইয়া সিদ্দিকা তানিয়া, ইনিয়া জান্নাত ও তানিয়া বেগমসহ অন্য যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মা ও মেয়ে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ  টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

এ ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করলে এসআরবি-৯ অভিযান চালিয়ে মামলার অভিযুক্ত আসামি নাসির মিয়াকে গ্রেপ্তার করে।  এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  ধুনটে ইউনিয়ন যুবদলের সম্মেলন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত