Dhaka ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা নাটোরের বড়াইগ্রামে বাস দুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ধুনটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে: আসিফ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫৩ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় ঐক্যের পথসভায় বক্তব্য দেন এনসিপি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে বিদ্যুৎমন্ত্রী আইসিইউতে চলে গেছেন- মাশাআল্লাহ। আগে যে বিদ্যুৎ বিল ১২০০ টাকা ছিল, এখন তা বেড়ে ৪ হাজার টাকা হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, “বিদ্যুৎ এখন ঠিকমতো থাকে না। অথচ বিদ্যুতের বিল কয়েক গুণ বেড়ে গেছে। সরকার তো বিদ্যুৎ ফ্রিতে দেয় না। এই অর্থ কোথায় যায়, এর কোনো হিসাব আমরা আজ পর্যন্ত পাইনি।”

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের

তিনি বলেন, “বাংলাদেশ আজ কঠিন ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যারা আমাদের বলেছিল, নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে; যারা বলেছিল, এ দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা তিনবেলা ভাত খেতে চায়- আজ তাদের ক্ষমতায় আসার ছয় মাস হয়েছে। এখনো এ দেশের মানুষ সংস্কার তো পায়ইনি, বরং তিনবেলা ভাত খাওয়ার সুযোগও নেই। বাসায় বিদ্যুৎ নেই, আসছে ভূতুড়ে বিদ্যুৎ বিল। গ্যাসের চুলায় আগুন নেই, গরিবের কাজ নেই। লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাচ্ছে। জনগণের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, “নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে। আমরা জানি, আপনারা ১১ দলীয় জোটকে সমর্থন দিয়েছেন। ১১ দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদের সমর্থনকে সঙ্গে নিয়ে সামনের দিনেও আপনাদের অধিকারের কথা বলে যাবে।”

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন

তিনি আরও বলেন, “কোনো ধরনের হামলা-মামলা কিংবা হুমকির ভয় না করে এই জোট আপনাদের প্রতিবাদের ভাষা হয়ে থাকবে। কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় খেলনা গাড়ি তুলতে গিয়ে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে: আসিফ

আপডেটের সময়: ০৫:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় ঐক্যের পথসভায় বক্তব্য দেন এনসিপি মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, “বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে বিদ্যুৎমন্ত্রী আইসিইউতে চলে গেছেন- মাশাআল্লাহ। আগে যে বিদ্যুৎ বিল ১২০০ টাকা ছিল, এখন তা বেড়ে ৪ হাজার টাকা হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, “বিদ্যুৎ এখন ঠিকমতো থাকে না। অথচ বিদ্যুতের বিল কয়েক গুণ বেড়ে গেছে। সরকার তো বিদ্যুৎ ফ্রিতে দেয় না। এই অর্থ কোথায় যায়, এর কোনো হিসাব আমরা আজ পর্যন্ত পাইনি।”

আরও পড়ুনঃ  নগরকান্দায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও পূজা মণ্ডপ পরিদর্শন

তিনি বলেন, “বাংলাদেশ আজ কঠিন ও সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। যারা আমাদের বলেছিল, নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে; যারা বলেছিল, এ দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা তিনবেলা ভাত খেতে চায়- আজ তাদের ক্ষমতায় আসার ছয় মাস হয়েছে। এখনো এ দেশের মানুষ সংস্কার তো পায়ইনি, বরং তিনবেলা ভাত খাওয়ার সুযোগও নেই। বাসায় বিদ্যুৎ নেই, আসছে ভূতুড়ে বিদ্যুৎ বিল। গ্যাসের চুলায় আগুন নেই, গরিবের কাজ নেই। লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাচ্ছে। জনগণের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, “নির্বাচনে কারচুপির মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে। আমরা জানি, আপনারা ১১ দলীয় জোটকে সমর্থন দিয়েছেন। ১১ দলীয় জোট এবং জাতীয় নাগরিক পার্টি আপনাদের সমর্থনকে সঙ্গে নিয়ে সামনের দিনেও আপনাদের অধিকারের কথা বলে যাবে।”

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের

তিনি আরও বলেন, “কোনো ধরনের হামলা-মামলা কিংবা হুমকির ভয় না করে এই জোট আপনাদের প্রতিবাদের ভাষা হয়ে থাকবে। কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা।

আরও পড়ুনঃ  পারমিটের আড়ালে অবৈধ গাছ পাচার আলীকদমে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ