Dhaka ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা নাটোরের বড়াইগ্রামে বাস দুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ধুনটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই

বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ২৫ সময় দেখুন

ইঞ্জি খান মোঃ নওতাজ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাউফল পৌরসভার বাংলাবাজার মসজিদ ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে গোলাবাড়ি এলাকার খালে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় ইলেকট্রনিকস ব্যবসায়ী ফিরোজ আলমের স্ত্রী। পরে তিনি বিষয়টি সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম মোস্তফাকে জানান। খবর পেয়ে সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম মোস্তফা ও মাই টিভির সাংবাদিক ওয়াহিদুজ্জামান ডিউক বাউফল মহিলা ডিগ্রি কলেজ সেতুর কাছে খালের বিপরীত পাশে অবস্থান নেন। এ সময় খালের স্রোতে মরদেহটি ভেসে আসতে দেখা গেলেও সেখানে আটকানোর ব্যবস্থা না থাকায় সেটি বাংলাবাজারের দিকে চলে যায়।

আরও পড়ুনঃ  রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

পরে আনন্দ টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দিনকে সঙ্গে নিয়ে সাংবাদিকরা মোটরসাইকেলে বাংলাবাজার মসজিদ ঘাটে পৌঁছান। সেখানে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় মরদেহটি পানি থেকে তুলে ঘাটে বেঁধে রাখা হয়। এরপর বাউফল থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানানো হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মরদেহটির দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল এবং পরনে ছিল লুঙ্গি। তবে কীভাবে ওই ব্যক্তি খালে পড়েছেন, তাঁর মৃত্যু কীভাবে হয়েছে কিংবা হাত বাঁধার বিষয়টি কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পর নৌপুলিশকে অবহিত করা হয়। পরে নৌপুলিশের এসআই ছরোয়ার এবং বাউফল থানার এসআই খোরশেদ আলম ও এসআই মফিজুলের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুটি মোটরসাইকেল উপহার দিল চেম্বার অব কমার্স
Tag :
জনপ্রিয় পোস্ট

রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক

বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ

আপডেটের সময়: ১০:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ইঞ্জি খান মোঃ নওতাজ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে বাউফল পৌরসভার বাংলাবাজার মসজিদ ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে গোলাবাড়ি এলাকার খালে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় ইলেকট্রনিকস ব্যবসায়ী ফিরোজ আলমের স্ত্রী। পরে তিনি বিষয়টি সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম মোস্তফাকে জানান। খবর পেয়ে সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম মোস্তফা ও মাই টিভির সাংবাদিক ওয়াহিদুজ্জামান ডিউক বাউফল মহিলা ডিগ্রি কলেজ সেতুর কাছে খালের বিপরীত পাশে অবস্থান নেন। এ সময় খালের স্রোতে মরদেহটি ভেসে আসতে দেখা গেলেও সেখানে আটকানোর ব্যবস্থা না থাকায় সেটি বাংলাবাজারের দিকে চলে যায়।

আরও পড়ুনঃ  বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুটি মোটরসাইকেল উপহার দিল চেম্বার অব কমার্স

পরে আনন্দ টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি এম নাজিম উদ্দিনকে সঙ্গে নিয়ে সাংবাদিকরা মোটরসাইকেলে বাংলাবাজার মসজিদ ঘাটে পৌঁছান। সেখানে স্থানীয় এক ব্যক্তির সহযোগিতায় মরদেহটি পানি থেকে তুলে ঘাটে বেঁধে রাখা হয়। এরপর বাউফল থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানানো হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘাট এলাকায় উৎসুক জনতার ভিড় জমে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মরদেহটির দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল এবং পরনে ছিল লুঙ্গি। তবে কীভাবে ওই ব্যক্তি খালে পড়েছেন, তাঁর মৃত্যু কীভাবে হয়েছে কিংবা হাত বাঁধার বিষয়টি কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পর নৌপুলিশকে অবহিত করা হয়। পরে নৌপুলিশের এসআই ছরোয়ার এবং বাউফল থানার এসআই খোরশেদ আলম ও এসআই মফিজুলের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  ‎বগুড়ায় ট্রেনে যাত্রীর স্বর্ণের চেইন ছিনতাই, তিন নারী আটক