Dhaka ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি বান্দরবানে সাড়ে ৩ একর জমি জবরদখলের চেষ্টা ও ঘুষ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন উলিপুরে ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু মিয়া হত্যার অভিযোগ অভিযুক্ত গ্রেফতার লালপুরে বসতবাড়ি থেকে ১৬ ফুট উচ্চতার গাঁজাগাছ উদ্ধার, গ্রেপ্তার ১ পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা: ডা. শফিকুর রহমান ভাঙ্গুড়ায় বনলতা এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ১৩ বছরের সামিউলের ফরিদগঞ্জে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ কুতুবদিয়ার উত্তর কৈয়ারবিলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে জামায়াতের নগদ অর্থ সহায়তা

নগরকান্দায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও পূজা মণ্ডপ পরিদর্শন

মোঃ শওকত আলী, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের নগরকান্দার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ। সোমবার (১৯অক্টোবর) ২০২৬

ফরিদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু নিতাই রায় চৌধুরী-র দিকনির্দেশনায় নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মানিক দত্ত এবং সাধারণ সম্পাদক ও উপদেষ্টা বাবু সুমন সরকার-এর নেতৃত্বে ফ্রন্টের একটি প্রতিনিধি দল উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন।

আরও পড়ুনঃ  লালপুরে চানপুরের রাস্তায় আবারও ডাকাতি!

পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে আয়োজকদের ধন্যবাদ জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা শাখার সভাপতি মানিক দত্ত বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি সার্বজনীন উৎসব। অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি।”
সাধারণ সম্পাদক ও উপদেষ্টা বাবু সুমন সরকার বলেন, “আমাদের জেলা সভাপতি বাবু নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে নগরকান্দায় প্রতিটি ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদে ও আনন্দঘন পরিবেশে পালন করতে পারে, সে লক্ষ্যে কল্যাণ ফ্রন্ট কাজ করে যাচ্ছে। আমরা সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”
পরিদর্শনকালে সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মণ্ডপ কর্তৃপক্ষ ও দর্শনার্থীরা নেতৃবৃন্দের এই আগমন ও শারদীয় শুভেচ্ছায় সন্তোষ প্রকাশ করেন

আরও পড়ুনঃ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিল ইউনিয়ন বিএনপি

নগরকান্দায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও পূজা মণ্ডপ পরিদর্শন

আপডেটের সময়: ০৬:১৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মোঃ শওকত আলী, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুরের নগরকান্দার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ। সোমবার (১৯অক্টোবর) ২০২৬

ফরিদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু নিতাই রায় চৌধুরী-র দিকনির্দেশনায় নগরকান্দা উপজেলা শাখার সভাপতি মানিক দত্ত এবং সাধারণ সম্পাদক ও উপদেষ্টা বাবু সুমন সরকার-এর নেতৃত্বে ফ্রন্টের একটি প্রতিনিধি দল উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন।

আরও পড়ুনঃ  লালপুরে ১৬ দিন ধরে নিখোঁজ যুবক আলতাব

পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজা উদযাপন কমিটির কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে আয়োজকদের ধন্যবাদ জানান।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা শাখার সভাপতি মানিক দত্ত বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি সার্বজনীন উৎসব। অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি।”
সাধারণ সম্পাদক ও উপদেষ্টা বাবু সুমন সরকার বলেন, “আমাদের জেলা সভাপতি বাবু নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে নগরকান্দায় প্রতিটি ধর্মের মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব নিরাপদে ও আনন্দঘন পরিবেশে পালন করতে পারে, সে লক্ষ্যে কল্যাণ ফ্রন্ট কাজ করে যাচ্ছে। আমরা সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”
পরিদর্শনকালে সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মণ্ডপ কর্তৃপক্ষ ও দর্শনার্থীরা নেতৃবৃন্দের এই আগমন ও শারদীয় শুভেচ্ছায় সন্তোষ প্রকাশ করেন

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু