Dhaka ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত শ্রীপুরে গহিন জঙ্গল থেকে চোলাই মদ উদ্ধার আটক- ৩ ধুনটে হতদরিদ্র বৃদ্ধ মহিলাদের ত্রাণ সহায়তা করলেন তৃতীয় লিঙ্গের সাবিনা চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু হ্যালো ডিসির মানবিক উদ্যোগ: নতুন চাকরির নিয়োগপত্র পেয়ে বদলে গেল মুনিমের জীবন ১৮০ দিনের কর্মযজ্ঞকে স্বাগত, বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি এম পি গোলাম মোহাম্মদ সিরাজের উদ্যোগে ত্রান সহায়তা প্রদান সাগরে মাছ ধরতে গিয়ে মোরেলগঞ্জের জেলের মৃত্যু বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

লালপুরে ৭০ ইয়াবাসহ গুরুদাসপুর-বড়াইগ্রামের দুই যুবক গ্রেপ্তার

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ৭০টি ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি। পুলিশ বলছে, গ্রেপ্তার দুজন ইয়াবা সরবরাহের উদ্দেশ্যে সেখানে এসেছিলেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম উত্তরপাড়া (বক্কুর মোড়) এলাকার মকবুল খাঁর ছেলে মো. নাঈম খাঁ (২২) এবং গুরুদাসপুর উপজেলার কান্দাইল এলাকার ওয়াজ আলী প্রামাণিকের ছেলে মো. আতিকুর রহমান আসিফ (২০)।

আরও পড়ুনঃ  নাটোর বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির আওতাধীন কদিমচিলান থেকে চাঁদপুর বাজারগামী সড়কের ঘাটচিলান এলাকায় কাচু মিস্ত্রির জমির পাশে পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় তাঁদের কাছ থেকে ৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির কাজে যোগাযোগের জন্য ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  লামা উপজেলা প্রকৌশলীর সাথে ‘দৈনিক আজকের জনবাণী’র বিশেষ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনোয়ার জাহান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক), ৩৮ ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। তাঁদের সোমবার (১৭ আগস্ট) আদালতে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  পানিতে পড়ে কিশোর সালমান নিখোঁজ: সন্দেহের তির মা ও পরকীয়া প্রেমিকের দিকে
Tag :
জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত

লালপুরে ৭০ ইয়াবাসহ গুরুদাসপুর-বড়াইগ্রামের দুই যুবক গ্রেপ্তার

আপডেটের সময়: ০১:২৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ৭০টি ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি। পুলিশ বলছে, গ্রেপ্তার দুজন ইয়াবা সরবরাহের উদ্দেশ্যে সেখানে এসেছিলেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বড়াইগ্রাম উপজেলার মাঝগ্রাম উত্তরপাড়া (বক্কুর মোড়) এলাকার মকবুল খাঁর ছেলে মো. নাঈম খাঁ (২২) এবং গুরুদাসপুর উপজেলার কান্দাইল এলাকার ওয়াজ আলী প্রামাণিকের ছেলে মো. আতিকুর রহমান আসিফ (২০)।

আরও পড়ুনঃ  লামা উপজেলা প্রকৌশলীর সাথে ‘দৈনিক আজকের জনবাণী’র বিশেষ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে লালপুর থানাধীন ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির আওতাধীন কদিমচিলান থেকে চাঁদপুর বাজারগামী সড়কের ঘাটচিলান এলাকায় কাচু মিস্ত্রির জমির পাশে পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় তাঁদের কাছ থেকে ৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির কাজে যোগাযোগের জন্য ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  নাটোর বাগাতিপাড়ায় বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনোয়ার জাহান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানটি পরিচালনা করেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-১০(ক), ৩৮ ও ৪১ ধারায় মামলা করা হয়েছে। তাঁদের সোমবার (১৭ আগস্ট) আদালতে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  সাগরে মাছ ধরতে গিয়ে মোরেলগঞ্জের জেলের মৃত্যু