Dhaka ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ৪৫ কৃষক পেলেন ১৯ লাখ টাকার অনুদান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু, শিক্ষকতা ছিল তাঁর নেশা, মানুষ গড়াই ছিল তাঁর স্বপ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দীঘিনালায় ওএমএস (সুলভ মূল্যে) চাল আটা বিক্রয় শুরু কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানার বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন মোকামতলায় মহাসড়কজুড়ে সিএনজি-অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

কোম্পানীগঞ্জে মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, আটক ৭

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৪৩ সময় দেখুন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির লিখিত অভিযোগের তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত)সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশের ওপর হামলায় জড়িত থাকার সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন—কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল সাহাদাত হোসেন, আবু ইউসুফ ও গাড়িচালক ইছাক শেখ। আটকরা হলেন—ছেমনা খাতুন (৫০), বিযাধনি (৬৫), মনোয়ারা (৪০), আয়েশা (৪০), অজিউল্লা (৭০), আবু সুফিয়ান (২৮) ও বোবা জাবের (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯-১০ জনের বিরুদ্ধে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে এসএসসির ফলে ধস, পাসের হার কমেছে সাড়ে ১২ শতাংশ

অভিযোগের তদন্তে মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ বিরোধের দুই পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসার কথা বলে ঘটনাস্থল থেকে চলে আসছিল।এর কিছুক্ষণ পর বাদী নুরুল আবসার পুলিশকে ফোন করে জানান, অভিযুক্তরা মাদ্রাসায় প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের কারণ জানতে চাইলে অভিযুক্তরা লাঠি ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে পুলিশের ওপর হামলায় জড়িত থাকার সন্দেহে সাতজনকে আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  দীঘিনালায় দুইটি বিদ্যালয়ে শতভাগ ফেল গড় পাশে হার ২৪% জিপিএ ৫- ৬জন
Tag :
জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়

কোম্পানীগঞ্জে মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, আটক ৭

আপডেটের সময়: ০৮:২৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির লিখিত অভিযোগের তদন্তে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের পাঁচ সদস্য। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত)সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশের ওপর হামলায় জড়িত থাকার সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন—কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদ, উপপরিদর্শক (এসআই) আরিফ মহিউদ্দিন, কনস্টেবল সাহাদাত হোসেন, আবু ইউসুফ ও গাড়িচালক ইছাক শেখ। আটকরা হলেন—ছেমনা খাতুন (৫০), বিযাধনি (৬৫), মনোয়ারা (৪০), আয়েশা (৪০), অজিউল্লা (৭০), আবু সুফিয়ান (২৮) ও বোবা জাবের (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৯-১০ জনের বিরুদ্ধে চাঁদা দাবি, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেন দারুল ইহসান মাদ্রাসার চেয়ারম্যান নুরুল আবসার।

আরও পড়ুনঃ  মৌলভীবাজার দক্ষিণবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

অভিযোগের তদন্তে মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশ বিরোধের দুই পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসার কথা বলে ঘটনাস্থল থেকে চলে আসছিল।এর কিছুক্ষণ পর বাদী নুরুল আবসার পুলিশকে ফোন করে জানান, অভিযুক্তরা মাদ্রাসায় প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরের কারণ জানতে চাইলে অভিযুক্তরা লাঠি ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে ওসি (তদন্ত) মঞ্জুর আহামেদসহ পুলিশের পাঁচ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে পুলিশের ওপর হামলায় জড়িত থাকার সন্দেহে সাতজনকে আটক করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  নীলফামারীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল