
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছবেদুল ইসলাম রনিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ। তাঁর বিরুদ্ধে পত্নীতলা ও নওগাঁ সদর থানায় মোট ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ দল ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করে। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হকের বক্তব্যে বলেন,
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, “গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাঁকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে চেয়ারম্যানের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় সচেতন মহলে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহলের অভিমত, জনপ্রতিনিধি কিংবা সাধারণ মানুষ—আইনের ঊর্ধ্বে কেউ নন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তা যথাযথভাবে কার্যকর হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁরা মনে করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেু অভিযোগ ও মামলাগুলোর সুষ্ঠু নিষ্পত্তি হওয়া উচিত। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে থাকা ১১টি ওয়ারেন্টের মধ্যে তিনটি সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে।
প্রতিবেদকের নাম 



















