
সিলেট প্রতিনিধি: শিক্ষা কেবল একজন ব্যক্তিকে আলোর পথ দেখায় না, বরং পুরো একটি প্রজন্মকে বদলে দেয়। মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী- শামসুন নেছা লোদী ফাউন্ডেশন শুরু থেকেই বিশ্বাস করে এসেছে যে, টেকসই সমাজ বিনির্মাণের চাবিকাঠি লুকিয়ে আছে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে দুইদিন ব্যাপী মরহুম আলহাজ্ব আব্দুল গনি লোদী- শামসুন নেছা লোদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফয়েজ উদ্দিন লোদী মেধাবৃত্তি-২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শামসুন নেছা লোদী ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার মাথিউরা সিনিয়র ফাজিল মাদ্রাসায় ১ম দিনের এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ২৭ টি প্রাইমারী ও কিন্ডারগার্টেন স্কুলের ৫ম শ্রেণির প্রায় ১১৭ ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। শনিবার পরীক্ষার শেষ দিন।
আয়োজক সূত্রে জানা যায়, ৫ম শ্রেণির ছাত্র ছাত্রীদের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান এ ৪ টি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা হবে।
এসময় পরিদর্শন করেন ফান্ডেশনের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন লোদী, উপদেষ্টা মো: কুতুব উদ্দিন, এফাজ উদ্দিন, আব্দুল আহাদ, আহবায়ক খালেদ সাইফুদ্দিন জাফরী, যুগ্ন আহবায়ক মো: আব্দুর রাজ্জাক, পরীক্ষা নিয়ন্ত্রক মো: আমিন উদ্দিন, সাধারন সম্পাদক মো: মুছলেহ উদ্দিন, সহসাধারন সম্পাদক শিবলী মুরাদ জাফরী, ডা: মো নরুল ইসলাম, মো: কমর উদ্দিন লোদী প্রমুখ। এছাড়া আরোও পরিদর্শন করেন, ফাউন্ডেশনের সদস্য খছরুল আহমদ, আক্তার হোসেন, মো: সিরাজুল ইসলাম, ইসমাইল আলী দুদু,আবুল হাসনাত, মো: রুহুল আমিন, জাকির আহমদ খান, মস্তাকুল আলম, সুয়াইবুর রহমান স্বপন, বেলাল আহমদ,নাজিম উদ্দীন ও ইমাদ উদ্দিন।
প্রতিবেদকের নাম 



















