Dhaka ০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা’র মামলায় আ.লীগের দুই নেতা কারাগারে

মোঃ মামুনুর রশিদ ধুনট(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রুদ্রবাড়ীয়া গ্রামের মৃত মোজদার হোসেনের ছেলে ও আওয়ামী লীগ সমর্থক মো. কামাল সরকার (৫০) এবং বিশ্বহরিগাছা গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে ও চৌকিবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. বেলাল হোসেন সরকার (৫৫)।
​

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুর ২টা ৫৩ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, এর আগে রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার ও যুগীগাতি চারমাথা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২২ নভেম্বর ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা করেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, সাবেক মেয়র এ জি এম বাদশাহ এবং এম এ তারেক হেলালসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১৫০ জনকে।
​

তদন্তে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার পরই ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
​এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা’র মামলায় আ.লীগের দুই নেতা কারাগারে

আপডেটের সময়: ০৩:০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রুদ্রবাড়ীয়া গ্রামের মৃত মোজদার হোসেনের ছেলে ও আওয়ামী লীগ সমর্থক মো. কামাল সরকার (৫০) এবং বিশ্বহরিগাছা গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে ও চৌকিবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. বেলাল হোসেন সরকার (৫৫)।
​

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেতে থেকে ১৫ বছরের কিশোরের মরদেহ উদ্ধার

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুর ২টা ৫৩ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, এর আগে রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার ও যুগীগাতি চারমাথা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২২ নভেম্বর ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা করেন। ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, সাবেক মেয়র এ জি এম বাদশাহ এবং এম এ তারেক হেলালসহ ৬০ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১৫০ জনকে।
​

আরও পড়ুনঃ  রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে হাটখোলা বাজারের মানুষ

তদন্তে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়ার পরই ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
​এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা হামলার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুনঃ  লালপুরে বৈরী আবহাওয়ায় মাটিতে হেলে পড়েছে আমন ধান, ফলন নিয়ে শঙ্কায় কৃষক