Dhaka ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি রুমা উপজেলায় ত্রিপুরা কল্যাণ সংসদের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার অর্পণ ও শপথ গ্রহণ জুলাই সনদ ইস্যুতে আমরা দুই মেরুতে রয়েছি: ডা. শফিকুর

পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ

এস কে সাগর মির্জা জেলা প্রতিনিধি বগুড়া: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শাজাহানপুর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মোকলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয় এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করে। যুব সমাজকে পরিবেশ রক্ষার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। জামায়াতের যুব বিভাগ শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনেও অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করাও ইবাদতের অংশ।

আরও পড়ুনঃ  মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি

উপজেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাওলানা কাওসার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, জেলা যুব বিভাগের অফিস সেক্রেটারি ফারুক আহমেদ, জেলা যুব বিভাগের প্রচার সেক্রেটারি আব্দুল কাদের, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ও শাজাহানপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি ও আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল মান্নান সামাউন ও উপজেলা সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক দেলাওয়ার হোসেন দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারি শওকত হোসেন বেলাল, উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা আব্দুল ওহাব, উপজেলা সাংস্কৃতিক সেক্রেটারি কাজী সাইফুল ইসলাম, উপজেলা সমাজ কল্যাণ সেক্রেটারি আব্দুল হালিম ও মাওলানা কোরবান আলী, উপজেলা ক্রীড়া সম্পাদক আতাউর রহমান, উপজেলা সাহিত্য ও পাঠাগার সেক্রেটারি আবুল হাসান ও রাসেল আহমেদ, উপজেলা প্রচার সেক্রেটারি গোলাম আজম সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ। আলোচনা সভা শেষে আম, কাঁঠাল ও বনজসহ বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলার ৯টি ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে উপজেলা বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  প্রেমের টানে চীন থেকে কেরানীগঞ্জে: ইসলাম গ্রহণ করে তরুণীকে বিয়ে চীনা নাগরিক
Tag :
জনপ্রিয় পোস্ট

আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা

পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ

আপডেটের সময়: ০৭:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

এস কে সাগর মির্জা জেলা প্রতিনিধি বগুড়া: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শাজাহানপুর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ মোকলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয় এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করে। যুব সমাজকে পরিবেশ রক্ষার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। জামায়াতের যুব বিভাগ শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনেও অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করাও ইবাদতের অংশ।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসন: রাজনৈতিক ভবিষ্যৎ ও উত্তরসূরি নিয়ে জল্পনা-কল্পনা

উপজেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক মাওলানা কাওসার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, জেলা যুব বিভাগের অফিস সেক্রেটারি ফারুক আহমেদ, জেলা যুব বিভাগের প্রচার সেক্রেটারি আব্দুল কাদের, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ও শাজাহানপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি ও আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল মান্নান সামাউন ও উপজেলা সাংগঠনিক সেক্রেটারি প্রভাষক দেলাওয়ার হোসেন দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারি শওকত হোসেন বেলাল, উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা আব্দুল ওহাব, উপজেলা সাংস্কৃতিক সেক্রেটারি কাজী সাইফুল ইসলাম, উপজেলা সমাজ কল্যাণ সেক্রেটারি আব্দুল হালিম ও মাওলানা কোরবান আলী, উপজেলা ক্রীড়া সম্পাদক আতাউর রহমান, উপজেলা সাহিত্য ও পাঠাগার সেক্রেটারি আবুল হাসান ও রাসেল আহমেদ, উপজেলা প্রচার সেক্রেটারি গোলাম আজম সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ। আলোচনা সভা শেষে আম, কাঁঠাল ও বনজসহ বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলার ৯টি ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে উপজেলা বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাজাহানপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ