Dhaka ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ৪৫ কৃষক পেলেন ১৯ লাখ টাকার অনুদান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু, শিক্ষকতা ছিল তাঁর নেশা, মানুষ গড়াই ছিল তাঁর স্বপ্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে দীঘিনালায় ওএমএস (সুলভ মূল্যে) চাল আটা বিক্রয় শুরু কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানার বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার শাজাহানপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়া’র ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫১তম বছরের পদার্পণ উদযাপিত সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন মোকামতলায় মহাসড়কজুড়ে সিএনজি-অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

সাঁকো ভেঙে পড়ে গেলেন নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

নীলফামারী প্রতিনিধি: সাঁকো ভেঙে পড়ে গেলেন নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি নীলফামারীর ডিমলায় একটি জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা। সাঁকোটি পার হওয়ার সময় হঠাৎ একাংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। আজ বুধবার (১২ আগস্ট) উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর সাঁকো পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাউতারা নদীতে ব্রিজ না থাকায় স্থানীয়রা চরম ভোগান্তিতে ছিলেন। পরে তারা নিজস্ব অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেন। বুধবার এমপি আব্দুর সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেটি পরিদর্শনে যান। সাঁকোতে ওঠার পরই সেটি ভেঙে পড়ে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী পড়ে গিয়ে আহত হন। তবে, এ ঘটনায় সংসদ সদস্য অক্ষত রয়েছেন।

আরও পড়ুনঃ  মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, সংসদ সদস্য আব্দুস সাত্তার জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে এসেছিলেন। এ সময় লোকজন বেশি হওয়ায় সাঁকোটি ভেঙে পড়ে। এ বিষয়ে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার বলেন, স্থানীয়রা নিজস্ব অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেছিলেন। বুধবার নেতাকর্মীদের নিয়ে সেটি পরিদর্শনে গিয়েছিলাম। সাঁকোটি জরাজীর্ণ হওয়ায় আমরা ওঠার পরই পেছনের অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন পড়ে গিয়ে তাদের জামাকাপড় ছিঁড়ে গেছে এবং তিন জন আহত হয়েছেন। সরকারি অর্থায়নে সেখানে একটি ব্রিজ করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।

আরও পড়ুনঃ  মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
Tag :
জনপ্রিয় পোস্ট

বিদ্যুৎ সাশ্রয়ে শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়

সাঁকো ভেঙে পড়ে গেলেন নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি

আপডেটের সময়: ০৫:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

নীলফামারী প্রতিনিধি: সাঁকো ভেঙে পড়ে গেলেন নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি নীলফামারীর ডিমলায় একটি জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা। সাঁকোটি পার হওয়ার সময় হঠাৎ একাংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। আজ বুধবার (১২ আগস্ট) উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর সাঁকো পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাউতারা নদীতে ব্রিজ না থাকায় স্থানীয়রা চরম ভোগান্তিতে ছিলেন। পরে তারা নিজস্ব অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেন। বুধবার এমপি আব্দুর সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেটি পরিদর্শনে যান। সাঁকোতে ওঠার পরই সেটি ভেঙে পড়ে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী পড়ে গিয়ে আহত হন। তবে, এ ঘটনায় সংসদ সদস্য অক্ষত রয়েছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী