Dhaka ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে বনভূমি দখল সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ৩য় দিবস সম্পন্ন তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক তেকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল মনপুরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

শিশু সানজিদা হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য তরুণ আটক

এন এস ফারুক উপজেলা প্রতিনিধিঃ তারাগঞ্জ রংপুর

রংপুরের তারাগঞ্জে আলোচিত ৯ বছরের শিশু সানজিদা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় জড়িত সন্দেহে মোঃ মুজাহিদ ইসলাম (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (২২ জুন) রাত ৯টা ৩০ মিনিটে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মুজাহিদ ওই এলাকার মোঃ সেকেন্দার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) দুপুরে ভীমপুর কোরানিপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলামের মেয়ে ও স্থানীয় কিন্ডারগার্টেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার (৯) নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান পায়নি।

আরও পড়ুনঃ  ২২০, পকেটে ২৫০: রুমা উপজেলায় ভিডব্লিউবি সঞ্চয়ের টাকা গায়েবের অভিযোগ

পরদিন শনিবার (২০ জুন) সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে সানজিদার চোখ উপড়ানো ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় গত রোববার (২১ জুন) নিহতের বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি অজ্ঞাতনামা ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই হত্যাকারীদের শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল ভীমপুর কোরানিপাড়ায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মুজাহিদকে আটক করে।

আরও পড়ুনঃ  জনকল্যাণ ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত বাঁশখালীর সমাজকর্মী নিজাম উদ্দিন

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচিত এই শিশু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে সন্দেহভাজন হিসেবে মুজাহিদকে আটক করা হয়েছে। ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিশ্চিত হতে তাকে থানা হেফাজতে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুনঃ  নেত্রকোণায় ৭হাজার পিস ইয়াবাসহ আটক ২
Tag :
জনপ্রিয় পোস্ট

ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল

শিশু সানজিদা হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য তরুণ আটক

আপডেটের সময়: ০৪:২৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এন এস ফারুক উপজেলা প্রতিনিধিঃ তারাগঞ্জ রংপুর

রংপুরের তারাগঞ্জে আলোচিত ৯ বছরের শিশু সানজিদা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় জড়িত সন্দেহে মোঃ মুজাহিদ ইসলাম (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার (২২ জুন) রাত ৯টা ৩০ মিনিটে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মুজাহিদ ওই এলাকার মোঃ সেকেন্দার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ জুন) দুপুরে ভীমপুর কোরানিপাড়া গ্রামের কৃষক সাইদুল ইসলামের মেয়ে ও স্থানীয় কিন্ডারগার্টেন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার (৯) নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি ও এলাকায় মাইকিং করেও তার কোনো সন্ধান পায়নি।

আরও পড়ুনঃ  পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে বনভূমি দখল

পরদিন শনিবার (২০ জুন) সকালে ডালিয়া সেচ ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে সানজিদার চোখ উপড়ানো ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় গত রোববার (২১ জুন) নিহতের বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি অজ্ঞাতনামা ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকেই হত্যাকারীদের শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল ভীমপুর কোরানিপাড়ায় অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে মুজাহিদকে আটক করে।

আরও পড়ুনঃ  ঘোড়াঘাটে গ্রামীণ নারীদের সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন