Dhaka ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে বনভূমি দখল সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ৩য় দিবস সম্পন্ন তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক তেকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল মনপুরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুরের কালশী মোড় এলাকায় ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার পেল না এক ছিনতাইকারী। মোবাইল ছিনতাই করে পালানোর সময় ট্রাফিক পুলিশের ধাওয়ায় ড্রেনে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি তার। ট্রাফিক পল্লবী জোনের পুলিশ সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় তাকে হাতেনাতে আটক করেছে।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

মঙ্গলবার (২৩ জুন ২৬) আনুমানিক সকাল ১১:১৩ ঘটিকায় কালশী মোড় ফ্লাইওভারের নিচে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মোঃ মানিক (৪৫) কে আটক করেছে ট্রাফিক পল্লবী জোনের পুলিশ।

ট্রাফিক সূত্রে জানা যায়, পল্লবী জোনের কর্তব্যরত পুলিশ সদস্যরা যখন কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন, ঠিক তখন এক ব্যক্তিকে মোবাইল ফোন ছিনতাই করে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশের সদস্য ছিনতাইকারীকে ধাওয়া করলে সে বাঁচার উপায় না দেখে কালশীর একটি ড্রেনে লাফিয়ে পড়ে। পরবর্তীতে পালানোর আর কোনো পথ না থাকায় ট্রাফিক পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ড্রেন থেকে তুলে হাতেনাতে আটক করে।

আরও পড়ুনঃ  আগামী ২৫ জুলাই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ : জুরিবোর্ড সভা অনুষ্ঠিত

আটকের পর তল্লাশি চালিয়ে ছিনতাইকারীর পকেট থেকে ভুক্তভোগীদের লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে সোনার কানের দুল, সোনার আংটি, সোনার গলার চেইন, ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয় । ট্রাফিক পুলিশ উদ্ধারকৃত মোবাইল ও স্বর্ণালংকার যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক তথা ভুক্তভোগীদের নিকট বুঝিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ  সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা

আটককৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল

কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক

আপডেটের সময়: ০৯:২৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মিরপুরের কালশী মোড় এলাকায় ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে পার পেল না এক ছিনতাইকারী। মোবাইল ছিনতাই করে পালানোর সময় ট্রাফিক পুলিশের ধাওয়ায় ড্রেনে লাফ দিয়েও শেষ রক্ষা হয়নি তার। ট্রাফিক পল্লবী জোনের পুলিশ সদস্যরা স্থানীয় জনতার সহায়তায় তাকে হাতেনাতে আটক করেছে।

আরও পড়ুনঃ  ​ছোলমাইড উচ্চ বিদ্যালয়ে ডিএমপির উইমেন সাপোর্ট ডিভিশনের বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম:'নীরবতা ভেঙে পুলিশের সহায়তা নিন

মঙ্গলবার (২৩ জুন ২৬) আনুমানিক সকাল ১১:১৩ ঘটিকায় কালশী মোড় ফ্লাইওভারের নিচে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় মোঃ মানিক (৪৫) কে আটক করেছে ট্রাফিক পল্লবী জোনের পুলিশ।

ট্রাফিক সূত্রে জানা যায়, পল্লবী জোনের কর্তব্যরত পুলিশ সদস্যরা যখন কালশী মোড়ে দায়িত্ব পালন করছিলেন, ঠিক তখন এক ব্যক্তিকে মোবাইল ফোন ছিনতাই করে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশের সদস্য ছিনতাইকারীকে ধাওয়া করলে সে বাঁচার উপায় না দেখে কালশীর একটি ড্রেনে লাফিয়ে পড়ে। পরবর্তীতে পালানোর আর কোনো পথ না থাকায় ট্রাফিক পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ড্রেন থেকে তুলে হাতেনাতে আটক করে।

আরও পড়ুনঃ  কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ

আটকের পর তল্লাশি চালিয়ে ছিনতাইকারীর পকেট থেকে ভুক্তভোগীদের লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে সোনার কানের দুল, সোনার আংটি, সোনার গলার চেইন, ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয় । ট্রাফিক পুলিশ উদ্ধারকৃত মোবাইল ও স্বর্ণালংকার যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক তথা ভুক্তভোগীদের নিকট বুঝিয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ  স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে