
আমিনুল,কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।আজ ২৩ জুন (মঙ্গলবার)সকাল ১১ ঘটিকার সময় পানাগাড়ী হাট খোলা থেকে মিছিল শুরু করে ইউনিয়ন পরিষদে গিয়ে শেষ হয়।মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তেকানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আয়নুল হক মাষ্টার,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন,
ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা মন্ডল,ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা মন্ডল,ইউনিয়ন যুবদলের সহসভাপতি সাইদুল ইসলাম,কাজিপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জুয়েল রানা ও অন্যান্য নেতৃবৃন্দ।
যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের এই ইউনিয়নে রাজনৈতিক ভাবে বিএনপি ও ছাত্রদলের তৎপরতা বেশ লক্ষণীয়।
৫ই আগস্টের পটপরিবর্তন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার
পর থেকে সারা দেশের মত কাজীপুরের চরাঞ্চলেও এর তীব্র প্রভাব পড়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাকর্মী বা আওয়ামী লীগের কেউ যাতে চরাঞ্চলে কোনো ধরনের নাশকতা, গোপন বৈঠক বা উসকানিমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সেজন্য বিএনপি ও তার অঙ্গসংগঠন (যুবদল ও ছাত্রদল) তেকানী ইউনিয়নে এই সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে।বিগত সময়ে চরাঞ্চলের সাধারণ মানুষের ওপর যে নির্যাতন বা আধিপত্য বিস্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেওয়া।চরের সাধারণ মানুষ যাতে কোনো ধরনের আতঙ্ক বা গুজবে কান না দেয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেজন্য রাজনৈতিকভাবে বিএনপি মাঠে নিজেদের শক্ত অবস্থান প্রদর্শন করছে।যমুনার পূর্ব পাড়ের এই ইউনিয়নগুলো (যেমন: তেকানী, নিশ্চিন্তপুর, নাটুয়ারপাড়া) মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় অনেক সময় আইন-শৃঙ্খলা বাহিনীর পৌঁছাতে দেরি হয়। তাই স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো নিজেরা মাঠে থেকে এই প্রতিরোধ গড়ে তুলছে।
প্রতিবেদকের নাম 


















