Dhaka ১১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামালপুরের মাদারগঞ্জে, নারী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক পন্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপিঠে গীতা প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন নলছিটিতে শ্রমিক দল নেতা মিজানের বিরুদ্ধে গৃহবধূ ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা রামিশা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জমজমাট জিনজিরা পশুর হাট: শুরু হয়েছে কোরবানির পশু কেনাবেচা রাসিক সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী যৌথ মানবিক সহায়তা পরিকল্পনায় স্থানীয়দের জন্য বরাদ্দ ৫% আর রোহিঙ্গাদের বরাদ্দ  ৯৫% হয়েছে ঈদ সামনে নন্দীগ্রামের রণবাঘা পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় চন্দনাইশে ভাতাভোগী আনসার কমান্ডার দলনেতা দলনেত্রীদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ,

রামিশা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি

মোঃ আলমগীর হোসাইন কুড়িগ্রাম জেলা,প্রতিনিধি: শিশু রামিশা হত্যা এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, কুড়িগ্রামের আয়োজনে এ কর্মসূচিতে দ্রুত বিচার ও নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন আব্দুর রশিদ গনি, আল ইমরান, আলমগীর হোসেন, আব্দুর রশিদ রনি, আব্দুর রাজ্জাক রাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক আসাদুজ্জামান রাজু।

আরও পড়ুনঃ  তাহিরপুরে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সপোর্দ গ্রামবাসীর

বক্তারা বলেন, নিষ্পাপ শিশু রামিশাকে ধর্ষণের পর হত্যা করার ঘটনা পুরো জাতির জন্য কলঙ্কজনক। তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশুদের ওপর সহিংসতা বেড়েই চলেছে। কিন্তু অধিকাংশ ঘটনার সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তারা আরও বলেন, রামিশা হত্যার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন থেকে নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের নোটিশ উপেক্ষা করে নয়নপুর বাজার
Tag :
জনপ্রিয় পোস্ট

জামালপুরের মাদারগঞ্জে, নারী সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রামিশা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি

আপডেটের সময়: ০৯:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

মোঃ আলমগীর হোসাইন কুড়িগ্রাম জেলা,প্রতিনিধি: শিশু রামিশা হত্যা এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, কুড়িগ্রামের আয়োজনে এ কর্মসূচিতে দ্রুত বিচার ও নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন আব্দুর রশিদ গনি, আল ইমরান, আলমগীর হোসেন, আব্দুর রশিদ রনি, আব্দুর রাজ্জাক রাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক আসাদুজ্জামান রাজু।

আরও পড়ুনঃ  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বক্তারা বলেন, নিষ্পাপ শিশু রামিশাকে ধর্ষণের পর হত্যা করার ঘটনা পুরো জাতির জন্য কলঙ্কজনক। তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশুদের ওপর সহিংসতা বেড়েই চলেছে। কিন্তু অধিকাংশ ঘটনার সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তারা আরও বলেন, রামিশা হত্যার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন থেকে নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন