
আবু ওবায়দুল হক খাজা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চিলমারীতে এমপিও ভূক্ত বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ভিসা কার্ডধারী শিক্ষক এবং কর্মচারীরা ঈদ উৎসব ভাতা উত্তোলনে ব্যর্থ হওয়ায় সোনালী ব্যাংক, চিলমারী শাখা পিএলসির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। ঋনের কিস্তি ও লাভ সহ ঋণগ্রহীতাদের বেতন থেকে টাকা কেটে নেয়া হয়।কিন্তু ঈদুল আযহার উৎসব ভাতা হতে আকষ্মিক কিস্তির টাকা কেটে নেয়ায় ঋণগ্রহীতাদের মাঝে হতাশার তৈরি হয়েছে। গ্রাহকের অনেকেই প্রতিনিধিকে জানান, মাসিক বেতন থেকে কেটে নেয়ার বিধান থাকলেও মাসের মাঝামাঝি ঈদ উৎসব ভাতা একাউন্টে আসায় ব্যাংক কর্তৃপক্ষ টাকা কেটে নিয়েছেন ফলে আমরা পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসব থেকে বঞ্চিত হচ্ছি। কিস্তির টাকা উৎসব ভাতা বা বৈশাখী ভাতা থেকে কেটে নেয়ার বিধান না থাকলেও ব্যাংক কর্তৃপক্ষ নির্দিধায় কেটে নিচ্ছেন। এ ব্যাপারে চিলমারী সোনালী ব্যাংক পিএলসি শাখা ম্যানেজারের নিকট জানতে চাইলে তিনি জানান, আমি কিছু করিনা, যা করার হেড অফিস থেকে করা হয়। সরকারি নির্দেশনা মোতাবেক জরুরী পদক্ষেপ নেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকষন করছেন ভুক্তভোগীরা।
প্রতিবেদকের নাম 



















