Dhaka ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার পুলিশের জালে তিন মাদক কারবারি, উদ্ধার ২০০ পিস ট্যাপেন্টাডল কোম্পানীগঞ্জে মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, আটক ৭ মান্দায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে ভাঙচুর, সহস্রাধিক কলাগাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে রেল চলাচল শুরু, নতুন যাত্রাপথে যুক্ত হলো দক্ষিণাঞ্চল মাগুরা পুলিশ লাইনস স্কুলে এসএসসিতে শতভাগ সাফল্য, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে ৭ বছর পর আদালতের রায়ে ঢাক-ঢোল বাজিয়ে জায়গা ফিরে পেলেন আতাউর রহমান বন মামলা থেকে বাঁচতে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের জিম্মি করে উসমান গণির মিথ্যা মামলা ও চাঁদাবাজি ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা, আনন্দ-উচ্ছ্বাসে দিনব্যাপী আয়োজন

পাহাড় খেকোদের কবলে লামা: ঝুঁকিতে ঘরবাড়ি-রাস্তাঘাট, নির্বিকার পরিবেশ অধিদপ্তর!

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে আইন অমান্য করে দেদারসে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি গুরুলোড়া পাড়ার (০৯ নম্বর ওয়ার্ড) গরুর বাজার সংলগ্ন পাহাড়ে এই মাটি কাটার মহোৎসব চলছে। অবাধে পাহাড় কাটার ফলে অবর্ণনীয় ঝুঁকির মুখে পড়েছে আশেপাশের ঘরবাড়ি ও যাতায়াতের প্রধান রাস্তাঘাট। তবে এই বিষয়ে স্থানীয় পরিবেশ অধিদপ্তরের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ জন ব্যক্তি মিলে সিন্ডিকেট তৈরি করে এই মাটি বিক্রি করছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন— মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. জাহেদুল ইসলাম (৩৩) ও শরিফুল ইসলাম (২৭) এবং মৃত মুন্সি আলী সরকারের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৮)।অভিযোগ রয়েছে, তারা তিনজনে মিলে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছেন। প্রতি গাড়ি মাটি ৩ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে। গত ৭ আগস্ট ২০২৬ তারিখ রাতেও তারা প্রায় ৪ শত গাড়ি মাটি বিক্রি করেছেন বলে জানা গেছে।পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ঘরবাড়ি এবং স্থানীয় রাস্তাঘাটের ঠিক পাশ থেকেই মাটি খুঁড়ে নেওয়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের ধসের আশঙ্কা তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পাহাড় ধসে বসতবাড়ির ওপর পড়ার এবং রাস্তাঘাট বিলীন হওয়ার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়রা জানান, এই জনস্বার্থবিরোধী ও ঝুঁকিপূর্ণ কাজের প্রতিবাদ করতে গেলে চক্রটি দোকানে বসে প্রকাশ্যে হুমকি-ধমকি প্রদান করে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে শহরে পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করণ অভিযান অব্যাহত

অভিযুক্ত মনির, জাহিদ ও আনোয়ার হোসেনের তিন ছেলে এলাকায় প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ মুখ খুলতেও ভয় পাচ্ছেন।এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য স্থানীয় পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মনে নানা ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।অবৈধভাবে পাহাড় কাটার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ায় পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে এই ঝুঁকিপূর্ণ পাহাড় কাটা বন্ধ করতে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আরও পড়ুনঃ  বাবার স্বপ্ন পূরণে দরিদ্রের চোখে আলো জ্বালাচ্ছেন ডা.নারায়ণ দেবনাথ
Tag :
জনপ্রিয় পোস্ট

১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার

পাহাড় খেকোদের কবলে লামা: ঝুঁকিতে ঘরবাড়ি-রাস্তাঘাট, নির্বিকার পরিবেশ অধিদপ্তর!

আপডেটের সময়: ০১:১৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে আইন অমান্য করে দেদারসে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্বচাম্বি গুরুলোড়া পাড়ার (০৯ নম্বর ওয়ার্ড) গরুর বাজার সংলগ্ন পাহাড়ে এই মাটি কাটার মহোৎসব চলছে। অবাধে পাহাড় কাটার ফলে অবর্ণনীয় ঝুঁকির মুখে পড়েছে আশেপাশের ঘরবাড়ি ও যাতায়াতের প্রধান রাস্তাঘাট। তবে এই বিষয়ে স্থানীয় পরিবেশ অধিদপ্তরের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ জন ব্যক্তি মিলে সিন্ডিকেট তৈরি করে এই মাটি বিক্রি করছেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন— মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. জাহেদুল ইসলাম (৩৩) ও শরিফুল ইসলাম (২৭) এবং মৃত মুন্সি আলী সরকারের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৮)।অভিযোগ রয়েছে, তারা তিনজনে মিলে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছেন। প্রতি গাড়ি মাটি ৩ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে। গত ৭ আগস্ট ২০২৬ তারিখ রাতেও তারা প্রায় ৪ শত গাড়ি মাটি বিক্রি করেছেন বলে জানা গেছে।পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা ঘরবাড়ি এবং স্থানীয় রাস্তাঘাটের ঠিক পাশ থেকেই মাটি খুঁড়ে নেওয়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের ধসের আশঙ্কা তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পাহাড় ধসে বসতবাড়ির ওপর পড়ার এবং রাস্তাঘাট বিলীন হওয়ার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়রা জানান, এই জনস্বার্থবিরোধী ও ঝুঁকিপূর্ণ কাজের প্রতিবাদ করতে গেলে চক্রটি দোকানে বসে প্রকাশ্যে হুমকি-ধমকি প্রদান করে।

আরও পড়ুনঃ  বাবার স্বপ্ন পূরণে দরিদ্রের চোখে আলো জ্বালাচ্ছেন ডা.নারায়ণ দেবনাথ

অভিযুক্ত মনির, জাহিদ ও আনোয়ার হোসেনের তিন ছেলে এলাকায় প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ মুখ খুলতেও ভয় পাচ্ছেন।এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য স্থানীয় পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মনে নানা ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে।অবৈধভাবে পাহাড় কাটার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ায় পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। অবিলম্বে এই ঝুঁকিপূর্ণ পাহাড় কাটা বন্ধ করতে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আরও পড়ুনঃ  সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে হওয়া সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন