
মিঠুন সাহা, স্টাপ রিপোর্টার চট্টগ্রাম: বাবার স্বপ্ন পূরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে দীর্ঘ ২১ বছর ধরে মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার ও পূর্ণরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডা. নারায়ণ চন্দ্র দেবনাথ। আজ শুক্রবার (৭ আগস্ট) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পশ্চিম নোয়াজিষপুর এলাকায় তার জন্মস্থান হতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা, পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। এতে চিকিৎসাসেবা দেন হালিশহর রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টারের চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. সায়েম। জানা যায়, ডা. নারায়ণ চন্দ্র দেবনাথ এর বাবা পূর্ণ সওদাগরের স্বপ্ন পূরণ এবং এলাকার দরিদ্র মানুষের সহায়তায় গত দুই বছর ধরে নিয়মিত এ চক্ষু চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার এ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। আরও জানা যায়, তিনি ২১ বছর ধরে সারা দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে আর্থিক সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন চট্টগ্রাম বিভাগের প্রত্যন্ত অঞ্চল বাঁশখালী ও খাগড়াছড়ির মানিকছড়িসহ বিভিন্ন এলাকায় তিনি নিয়মিত সহায়তা দেন। সম্প্রতি বাঁশখালীর বিভিন্ন বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তা নিয়ে পাঁচ শতাধিক মানুষের পাশে দাঁড়ান তিনি। চিকিৎসাসেবা কার্যক্রম প্রসঙ্গে লায়ন ডা. নারায়ণ চন্দ্র দেবনাথ বলেন, “চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কেউ যেন চোখের চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
এলাকার সাবেক মেম্বার ও ব্যবসায়ী মিন্টু কান্তি নাথ বলেন, “লায়ন ডা. নারায়ণ চন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। নিজের উদ্যোগে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত প্রশংসনীয়। তাঁর এ ধরনের মানবিক উদ্যোগে অসচ্ছল মানুষ বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাচ্ছেন। স্থানীয়রা বলেন, “নারায়ণ চন্দ্র দেবনাথ দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করছেন। বিশেষ করে দরিদ্র মানুষের চিকিৎসা ও মানবিক সহায়তায় তাঁর ভূমিকা প্রশংসনীয়। নিজের এলাকার পাশাপাশি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর মানবিকতার পরিচয়। চিকিৎসাসেবা নিতে আসা উপকারভোগীরাও এ উদ্যোগের প্রশংসা করেন। পশ্চিম নোয়াজিশপুর এলাকার এক বয়স্ক রোগী বলেন, “চোখে অনেক দিন ধরে সমস্যা ছিল। টাকার অভাবে ভালোভাবে চিকিৎসা করাতে পারিনি। এখানে বিনামূল্যে চোখ পরীক্ষা করিয়েছি, ডাক্তার দেখিয়েছি এবং ওষুধও পেয়েছি। ডা. নারায়ণ চন্দ্র দেবনাথের এই উদ্যোগ আমাদের মতো দরিদ্র মানুষের জন্য অনেক উপকারের। এক নারী উপকারভোগী বলেন, “চোখের সমস্যায় বেশ কিছুদিন ধরে কষ্ট পাচ্ছিলাম। এখানে এসে চিকিৎসকের পরামর্শ পেয়েছি। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় অনেকটা স্বস্তি পেয়েছি। ডা. নারায়ণ চন্দ্র দেবনাথের প্রতি আমরা কৃতজ্ঞ।”
প্রতিবেদকের নাম 



















