Dhaka ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শীত মৌসুমে গাছের রসেই ১৫০ কোটি টাকার অর্থনীতি বরিশালে ১৮ মৃৎশিল্পীকে সম্মাননা, আজীবন সম্মাননা পেলেন নিরঞ্জন পাল ধামরাইয়ে ১০০ পুড়িয়া হোরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার, ১০ মামলার আসামি স্বামী মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে বই পড়া উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত রামপুরায় বকেয়া বেতনের দাবিতে শিশুসহ শ্রমিকদের মানববন্ধন ভারতে সর্বোচ্চ রাজনৈতিক সংকটে মোদি নিজেদের দ্বন্দ্ব ঢাকতেই বিরোধীদল রাজপথে নতুন নাটক করছে: রিজভী শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর কক্সবাজারের টুকটাক রিসোর্টে অগ্নিকাণ্ডে আশুলিয়ার নাসরিন আক্তার মুক্তা নিহত

নেত্রকোনায় সাংবাদিক লুৎফর জামান ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

মীর আমিনুল ইসলাম বুলবুল, ব্যুরো চিফ ময়মনসিংহ : নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান ফকিরকে (৪৭) গুলি করে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোনা সাংবাদিক সমাজ।

আজ শনিবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জের ২৩ পূজামণ্ডপে সরকারি চালের ডিও ও প্রতিমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ

মানববন্ধনে বক্তারা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ে লেখালেখির কারণে তাকে হত্যা করা হয়েছে। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া বাজারে নিজ শ্বশুরবাড়ির পাশের একটি চায়ের দোকান থেকে বের হওয়ার পর মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে খুব কাছ থেকে মাথা, গলা ও বুকে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ এবং বেসরকারি আইপি টিভি ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সীমান্তের মাদক ও নানা অনিয়ম নিয়ে অনুসন্ধানী লেখার কারণে আগেও তিনি হামলার শিকার হয়েছিলেন।

আরও পড়ুনঃ  চরফ্যাশনে ডাকসেবা চলছে ঝুঁকিপূর্ণ ভবনে দুর্ঘটনার শঙ্কা

ময়নাতদন্তে তার শরীরে ৬টি গুলির ক্ষত পাওয়া গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং জড়িতদের ধরতে অভিযান চলছে।

এই ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

শীত মৌসুমে গাছের রসেই ১৫০ কোটি টাকার অর্থনীতি

নেত্রকোনায় সাংবাদিক লুৎফর জামান ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেটের সময়: ০৪:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল, ব্যুরো চিফ ময়মনসিংহ : নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান ফকিরকে (৪৭) গুলি করে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোনা সাংবাদিক সমাজ।

আজ শনিবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মান্দায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ৩ বিঘা জমির ধান

মানববন্ধনে বক্তারা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ে লেখালেখির কারণে তাকে হত্যা করা হয়েছে। অবিলম্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া বাজারে নিজ শ্বশুরবাড়ির পাশের একটি চায়ের দোকান থেকে বের হওয়ার পর মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাকে খুব কাছ থেকে মাথা, গলা ও বুকে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  চরফ্যাশনে ডাকসেবা চলছে ঝুঁকিপূর্ণ ভবনে দুর্ঘটনার শঙ্কা

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ এবং বেসরকারি আইপি টিভি ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সীমান্তের মাদক ও নানা অনিয়ম নিয়ে অনুসন্ধানী লেখার কারণে আগেও তিনি হামলার শিকার হয়েছিলেন।

আরও পড়ুনঃ  ধুনটে আইন-শৃঙ্খলা সভায় দুর্গাপূজায় কড়া নিরাপত্তার নির্দেশ ও প্রধানমন্ত্রীর উপহার বিতরণ