Dhaka ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়ায় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দীঘিনালায় কাটারুং ছড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে সেনা জোনের ডেউটিন প্রদান বাঁশখালীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, দিলেন আর্থিক সহায়তা পবায় উৎসাহ-উদ্দীপনায় ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন লালপুরে চানপুরের রাস্তায় আবারও ডাকাতি! মানিকগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু লালপুরে ১৬ দিন ধরে নিখোঁজ যুবক আলতাব মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় ভোর ৫টা থেকে যৌথ অভিযান, মাঠে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ঢামেকে সুস্থ হতে এসে অসুস্থতার ঝুঁকি রূপগঞ্জে দিনে-দুপুরে ফ্রান্সপ্রবাসীর ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

রামপুরায় বকেয়া বেতনের দাবিতে শিশুসহ শ্রমিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: রাজধানীর রামপুরা ‘ত্রিশ সেন্টার’ এলাকায় ‘মক্কা ফ্যাশন লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। অভিযোগ উঠেছে, কারখানাটিতে বেআইনিভাবে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রাখা হলেও তাদের দীর্ঘদিন ধরে কোনো বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। ​আজ শনিবার, ১৭ অক্টোবর, সকাল ১০টায় বকেয়া পরিশোধ ও অন্যায়ের বিচার চেয়ে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর’ (উপমহাপরিদর্শকের কার্যালয়, ৫৩ পুরানা পল্টন, বায়তুল আবেদ ভবন)-এর সামনে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দেখা যায়, উক্ত কার্যালয়ের সামনে খোলা রাস্তায় ও ফুটপাতে নারী, পুরুষ ও শিশু শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুনঃ  ঢাকার ফুট পথ চলাচলের যোগ্যের সাহসী পদক্ষেপ

ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, তারা দীর্ঘ এক বছর ধরে ওই কারখানায় কাজ করলেও মালিকপক্ষ নিয়মিত বেতন পরিশোধ করেনি। বকেয়া বেতন আদায়ে একাধিকবার অনুরোধ জানালেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা কাজ বন্ধ রেখে এই রাজপথে অবস্থান নিতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে কারখানায় নিয়োগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া শ্রমিকদের ঘামঝরানো শ্রমের মজুরি আটকে রাখাও চরম অন্যায় ও আইন লঙ্ঘন। ​কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া অসহায় শ্রমিক, নারী ও শিশুরা অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও বকেয়া পাওনা দ্রুত আদায়ের জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ঢামেকে সুস্থ হতে এসে অসুস্থতার ঝুঁকি
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়ায় দৈনিক কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রামপুরায় বকেয়া বেতনের দাবিতে শিশুসহ শ্রমিকদের মানববন্ধন

আপডেটের সময়: ০৫:১৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্টাফ রিপোর্টার আব্দুর রহমান মোল্লা: রাজধানীর রামপুরা ‘ত্রিশ সেন্টার’ এলাকায় ‘মক্কা ফ্যাশন লিমিটেড’ নামের একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছেন ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। অভিযোগ উঠেছে, কারখানাটিতে বেআইনিভাবে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রাখা হলেও তাদের দীর্ঘদিন ধরে কোনো বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। ​আজ শনিবার, ১৭ অক্টোবর, সকাল ১০টায় বকেয়া পরিশোধ ও অন্যায়ের বিচার চেয়ে রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত ‘কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর’ (উপমহাপরিদর্শকের কার্যালয়, ৫৩ পুরানা পল্টন, বায়তুল আবেদ ভবন)-এর সামনে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে দেখা যায়, উক্ত কার্যালয়ের সামনে খোলা রাস্তায় ও ফুটপাতে নারী, পুরুষ ও শিশু শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুনঃ  ঢাকার ফুট পথ চলাচলের যোগ্যের সাহসী পদক্ষেপ

ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, তারা দীর্ঘ এক বছর ধরে ওই কারখানায় কাজ করলেও মালিকপক্ষ নিয়মিত বেতন পরিশোধ করেনি। বকেয়া বেতন আদায়ে একাধিকবার অনুরোধ জানালেও কোনো সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা কাজ বন্ধ রেখে এই রাজপথে অবস্থান নিতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী ১৪ বছরের কম বয়সী কোনো শিশুকে কারখানায় নিয়োগ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া শ্রমিকদের ঘামঝরানো শ্রমের মজুরি আটকে রাখাও চরম অন্যায় ও আইন লঙ্ঘন। ​কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া অসহায় শ্রমিক, নারী ও শিশুরা অবিলম্বে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও বকেয়া পাওনা দ্রুত আদায়ের জোর দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে বেড়েই চলেছে অগ্নিদুর্ঘটনা: মুহুরী পট্টি রোডে একটুর জন্য রক্ষা, এলাকাবাসীর উদ্যোগে মিলল নিস্তার