
মোঃমনিরুজ্জামান, নাগেশ্বরী প্রতিনিধি
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সন্তোষজনক সাফল্য অর্জন করেছে নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি। বিদ্যালয়টি থেকে এ বছর ৬২ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ (GPA-5) পেয়েছে এবং সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৮০.১৮ শতাংশে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ১৭৪ জন। ফলাফলের এই ধারাবাহিকতা ও কৃতি শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীবৃন্দ।
প্রতিবেদকের নাম 



















