
পত্নীতলা (নওগাঁ)প্রতিনিধি: পত্নীতলা উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোছাঃ মহাসিনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ। পত্নীতলা থানার (এএসআই) মোঃ মিজান সাহেব জানান, ১৭ আগস্ট ২০২৬ সোমবার দুপুর ১২ টার দিকে পত্নীতলা থানার একটি মাদকবিরোধী দল নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নারী পুলিশের সহযোগিতায় মহাসিনা বেগমকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতার মহসিনা বেগম পত্নীতলা উপজেলার উত্তর যদুবাটি গ্রামের মৃত শামসুল হকের মেয়ে। তার মায়ের নাম মোছাঃ মনোয়ারা। পুলিশ জানিয়েছে, তিনি নজিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক হন। পত্নীতলা থানার (ভারপ্রাপ্ত) ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা রজ্জু করা হয়েছে।এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নওগাঁ জেলা পুলিশের প্রকাশিত তথ্যেও মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের বিষয়টি উল্লেখ আছে। স্থানীয় সচেতন মহলের মতে, অবৈধ মাদকদ্রব্যের বিক্রি ও বিস্তার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান আরও জোরদার করার প্রয়োজন। বিশেষ করে বাস স্ট্যান্ড, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানো হলে মাদক ব্যবসায়ীদের তৎপরত কমানো সম্ভব হবে। তাদের মতে, শুধু মাদক উদ্ধার ও গ্রেফতার নয় মাদকের সরবরাহের প্রদান উৎস, বিক্রেতা ও সংশ্লিষ্ট চক্র সনাক্ত করে আইনের আওতায় আনা জরুরী। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধ ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকাবাসীরা আশা করছেন, পত্নীতলা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক মুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সন্তানের অভিভাবক, সাধারণ মানুষও সহযোগিতা করবেন।
প্রতিবেদকের নাম 



















