Dhaka ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তারাগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের বার্ষিক পরিদর্শন ও দিকনির্দেশনা আদিবাসীদের জমি দখলচেষ্টা: নবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৮, জেলহাজতে প্রেরণ চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ এক যুবক আটক মান্দায় ঔষুধ ও সারের অনিয়মে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা মসজিদে ঢুকে বোনজামাই মামুনকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বগুড়ায় আজ থেকে চালু নারী বাস সার্ভিস, নিরাপত্তা নিয়ে সতর্কতার পরামর্শ দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে নারীসহ ৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে ফুটপাত উচ্ছেদের পরও ফের দখলের পাঁয়তারা

মান্দায় ঔষুধ ও সারের অনিয়মে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৪২ সময় দেখুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় ফিজিশিয়ান স্যাম্পল ও চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঔষুধ বিক্রি এবং সারের অব্যবস্থাপনার অভিযোগে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌবাড়িয়া বাজার ও ভাঁরশো লক্ষ্মীর মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে দুই সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, চৌবাড়িয়া বাজারে ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশন ছাড়া ঔষুধ বিক্রির দায়ে মশিদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মো. রবিউল ইসলামকে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই বাজারের জিসান ফার্মেসি ও চিকিৎসালয়ে একই ধরনের অনিয়ম পাওয়ায় ভাঁরশো গ্রামের নজরুল হোসেনের ছেলে মো. নাইম হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  মান্দায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে পলাতক শাহীন গ্রেপ্তার

এ ছাড়া চৌবাড়িয়া বাজারের মেসার্স শোভন ট্রেডার্সে সারের অব্যবস্থাপনার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভাঁরশো লক্ষ্মীর মোড়ের মেসার্স সুনিল ট্রেডার্সে অভিযান চালিয়ে একই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “ঔষুধ বিক্রির ক্ষেত্রে ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশনসংক্রান্ত আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে। একইভাবে সার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম মানতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  হয়রানি বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবিতে গোবিন্দগঞ্জে সাঁওতালদের প্রতিবাদ সমাবেশ

মোবাইল কোর্ট পরিচালনার সময় নওগাঁ ওষুধ প্রশাসন বিভাগের তত্ত্বাবধায়ক মিতা রায় এবং মান্দা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা

মান্দায় ঔষুধ ও সারের অনিয়মে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৬:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় ফিজিশিয়ান স্যাম্পল ও চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঔষুধ বিক্রি এবং সারের অব্যবস্থাপনার অভিযোগে চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌবাড়িয়া বাজার ও ভাঁরশো লক্ষ্মীর মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, চৌবাড়িয়া বাজারে ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশন ছাড়া ঔষুধ বিক্রির দায়ে মশিদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে মো. রবিউল ইসলামকে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই বাজারের জিসান ফার্মেসি ও চিকিৎসালয়ে একই ধরনের অনিয়ম পাওয়ায় ভাঁরশো গ্রামের নজরুল হোসেনের ছেলে মো. নাইম হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে

এ ছাড়া চৌবাড়িয়া বাজারের মেসার্স শোভন ট্রেডার্সে সারের অব্যবস্থাপনার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ভাঁরশো লক্ষ্মীর মোড়ের মেসার্স সুনিল ট্রেডার্সে অভিযান চালিয়ে একই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, “ঔষুধ বিক্রির ক্ষেত্রে ফিজিশিয়ান স্যাম্পল ও প্রেসক্রিপশনসংক্রান্ত আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে। একইভাবে সার সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম মানতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদে নগদ অর্থ ও বৃক্ষ বিতরণ