
ধুনট বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এনজিওর ৪১৫তম শাখা ধুনটের সোনাহাটা বাজারে উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে আনুষ্ঠানিক ভাবে শাখাটির আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম চালু করা হয়। ওই শাখার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ এর সিনিয়র সহকারী পরিচালক মতিউর রহমান।
বিজ এর ধুনট শাখার ব্যবস্থাপক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজ বগুড়া জোনের সিনিয়র জোনাল ম্যানেজার সাইদুল ইসলাম, সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মজিবুল হক, শেরপুর সাব জোনাল ম্যানেজার মাহফিজুর রহমান নিমগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিতা নাসরিন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সোনাহাটা শাখা ব্যবস্থাপক সুজন কুণ্ডু। অনুষ্ঠানে বিজ এর বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 


















