Dhaka ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা তারাগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের বার্ষিক পরিদর্শন ও দিকনির্দেশনা আদিবাসীদের জমি দখলচেষ্টা: নবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ৮, জেলহাজতে প্রেরণ চিলমারীতে ৬৮ পিচ ইয়াবাসহ এক যুবক আটক মান্দায় ঔষুধ ও সারের অনিয়মে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা মসজিদে ঢুকে বোনজামাই মামুনকে কুপিয়ে জখম, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বগুড়ায় আজ থেকে চালু নারী বাস সার্ভিস, নিরাপত্তা নিয়ে সতর্কতার পরামর্শ দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে নারীসহ ৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে ফুটপাত উচ্ছেদের পরও ফের দখলের পাঁয়তারা

দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে ফুটপাত উচ্ছেদের পরও ফের দখলের পাঁয়তারা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ২১ সময় দেখুন

আব্দুর রহমান মোল্লা স্টাফ রিপোর্টার: ​ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর ও এর আশেপাশের এলাকায় যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কদমতলী এলাকার ফুটপাত এবং মূল সড়কের কিছু অংশ দখল করে অবৈধ দোকানপাট, সিএনজি ও প্রাইভেটকারের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছিল। ​এর ফলে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হতো এবং সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো। প্রশাসনের পক্ষ থেকে সড়ক পরিষ্কার ও উচ্ছেদ অভিযান পরিচালনা করার পর আবারও কিছু অসাধু ব্যবসায়ী ও হকার ফুটপাত দখল করার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর আগে কদমতলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল এবং আইন অমান্যকারীদের জরিমানা করা হয়েছিল।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​প্রশাসনের কড়া নজরদারির পরও বারবার ফুটপাত পুনর্দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও স্থানীয় সচেতন মহল। ​জনদুর্ভোগ কমাতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  ৬৯০ বন্দি এখনো পলাতক, তথ্য নেই ১৬৬ জনের: কারা মহাপরিদর্শক
Tag :
জনপ্রিয় পোস্ট

হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা

দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীতে ফুটপাত উচ্ছেদের পরও ফের দখলের পাঁয়তারা

আপডেটের সময়: ০৬:২৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

আব্দুর রহমান মোল্লা স্টাফ রিপোর্টার: ​ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর ও এর আশেপাশের এলাকায় যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কদমতলী এলাকার ফুটপাত এবং মূল সড়কের কিছু অংশ দখল করে অবৈধ দোকানপাট, সিএনজি ও প্রাইভেটকারের স্ট্যান্ড গড়ে তোলা হয়েছিল। ​এর ফলে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হতো এবং সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো। প্রশাসনের পক্ষ থেকে সড়ক পরিষ্কার ও উচ্ছেদ অভিযান পরিচালনা করার পর আবারও কিছু অসাধু ব্যবসায়ী ও হকার ফুটপাত দখল করার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর আগে কদমতলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যৌথ বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল এবং আইন অমান্যকারীদের জরিমানা করা হয়েছিল।

আরও পড়ুনঃ  ৬৯০ বন্দি এখনো পলাতক, তথ্য নেই ১৬৬ জনের: কারা মহাপরিদর্শক

​প্রশাসনের কড়া নজরদারির পরও বারবার ফুটপাত পুনর্দখলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও স্থানীয় সচেতন মহল। ​জনদুর্ভোগ কমাতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও পড়ুনঃ  অটোরিকশা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে: অতিরিক্ত পুলিশ কমিশনার