Dhaka ১১:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভেদরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ফরিদগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লামায় নদী থেকে মরদেহ উদ্ধার বন্যহাতি তাড়ানোর বিপজ্জনক বৈদ্যুতিক ফাঁদ নিয়ে উদ্বেগ শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জিএম সিরাজ জিয়াউর রহমান দেশের ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন বিদ্যুৎ,খনিজ ও জ্বালানি মন্ত্রী,টুকু ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কা বিতরণ গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি ‎ ‎ লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা

মোঃ শওকত আলী, নগরকান্দা উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নগরকান্দা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় পণ্যের মোড়কে বাধ্যতামূলক প্যাকেটজাতকরণ আইন লঙ্ঘন করায় বড়পাইকান্দি গ্রামের বাসিন্দা মো. পান্নু কাজির চালের দোকানে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান

একই অভিযানে বাজারের ‘দৃষ্টি নন্দন’ নামের একটি ফাস্টফুডের দোকানে তল্লাশি চালানো হয়। সেখানে ফ্রিজে সংরক্ষিত পচা মাংস, নষ্ট পাউরুটি ও বাটার বান পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী দোকানের মালিক মো. ফোরকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  দীঘিনালায় বাঘাইছড়ি জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উপলক্ষে ০৩ জন গুনীজনকে মরনোত্তর সম্মাননা প্রদান

অভিযান চলাকালে উপজেলা পাট কর্মকর্তা আব্দুস সালাম, অফিস সহকারী স্বপন বাবু, মোহাম্মদ নাজমুল হুদাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত,

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং বাজারে পণ্যের সঠিক মান বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা

আপডেটের সময়: ০৫:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

মোঃ শওকত আলী, নগরকান্দা উপজেলা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নগরকান্দা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি চালানো হয়। এ সময় পণ্যের মোড়কে বাধ্যতামূলক প্যাকেটজাতকরণ আইন লঙ্ঘন করায় বড়পাইকান্দি গ্রামের বাসিন্দা মো. পান্নু কাজির চালের দোকানে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  বান্দরবানে ইটভাটা বন্ধ: আকাশছোঁয়া নির্মাণ ব্যয়, ব্যাহত উন্নয়ন ও তীব্র কর্মসংস্থান সংকট

একই অভিযানে বাজারের ‘দৃষ্টি নন্দন’ নামের একটি ফাস্টফুডের দোকানে তল্লাশি চালানো হয়। সেখানে ফ্রিজে সংরক্ষিত পচা মাংস, নষ্ট পাউরুটি ও বাটার বান পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী দোকানের মালিক মো. ফোরকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ  লালপুর বাজারে স্বস্তি: ফুটপাত ও সড়ক দখলমুক্ত করায় জনসাধারণের চলাচলে এসেছে প্রাণ

অভিযান চলাকালে উপজেলা পাট কর্মকর্তা আব্দুস সালাম, অফিস সহকারী স্বপন বাবু, মোহাম্মদ নাজমুল হুদাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  লালপুর ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত