
মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) মানিকগঞ্জের আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের তিন দিন ব্যপি বার্ষিক একাডেমিক প্রতিযোগিতা-২০২৬ শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে স্কুলটির সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এসময় বিজয়ি ১৭৫ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান। শিক্ষার্থীরা ইরেজি দক্ষতা, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও মঞ্চে উপস্থাপনার সক্ষমতা বাড়ানোর প্রতিযোগীতা অংশ নেয় প্লে গ্রুপ থেকে নবম শেণির শিক্ষার্থীরা। স্কুলটিতে প্রায় ১২শ শীক্ষার্থী রয়েছে। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানে সিনিয়র শিক্ষক সৈকত মিয়া, রুবেল রানা, কান্তা আচার্জী, রাবেয়া সুলতানা, সুমন ইসলাম, মোঃ নাঈম, সোহেল রানা, আব্দুল্লাহ ইবনে মিজান, রাসেল মোল্লা সৌরভ দাস, রাশেদা আক্তার বিথী, শিরিন সুলতানা পপি, আরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।
আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, তিন দিনব্যাপী আয়োজনে আমাদের শিক্ষার্থীদের মেধা, যুক্তি ও মেধার স্ফুরণ দেখে আমি অত্যন্ত গর্বিত। আমাদের মূল লক্ষ্য—Unlocking Potential, Celebrating Excellence—অর্জন করতে প্রতিটি শিক্ষার্থী তাদের সুপ্ত প্রতিভার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। কেবল পাঠ্যপুস্তক নয়, সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমেই আগামী দিনের সুনাগরিক ও নেতা গড়ে ওঠে। তিনি আরও বলেন, প্রতিযোগিতার সবচেয়ে বড় শিক্ষা। জয় বা পরাজয় নয়, বরং সাহসের সাথে মঞ্চে দাঁড়ানো ও নিজের সেরাটা উজাড় করে দেওয়া টা একটা শিক্ষা। যা সামনে পথ চলতে শিক্ষার্থীদের কাজে লাগবে। বিজয়ী ও অংশগ্রহণকারী-সকলের এই প্রচেষ্টাই আসল সাফল্য। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ সর্বদা শিক্ষার্থীদের মেধা ও মননের সর্বাঙ্গীন বিকাশে অঙ্গীকারবদ্ধ। উল্লেখ্যঃ গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায়, আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে, শিক্ষার্থীদের মাঝে বার্ষিক একাডেমির তিন দিন ব্যপি প্রতিযোগিতা শুরু হয়েছিলো।
প্রতিবেদকের নাম 



















