
শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর ডিগ্রি কলেজের উদ্যোগে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির (এডহক কমিটি) সভাপতি জনাব মো. আশরাফুল আলম। কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশের শান্তি, অগ্রগতি এবং শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিবেদকের নাম 



















