Dhaka ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভেদরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ফরিদগঞ্জে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লামায় নদী থেকে মরদেহ উদ্ধার বন্যহাতি তাড়ানোর বিপজ্জনক বৈদ্যুতিক ফাঁদ নিয়ে উদ্বেগ শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জিএম সিরাজ জিয়াউর রহমান দেশের ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন বিদ্যুৎ,খনিজ ও জ্বালানি মন্ত্রী,টুকু ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কা বিতরণ গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি ‎ ‎ লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

এহসানুল আসিফ মাসুম,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন, দেশ গঠন ও জাতীয় জীবনে বিভিন্ন অবদানের স্মৃতিচারণ করেন। এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্যাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানসহ অন্যরা।

আরও পড়ুনঃ  কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে জামায়াতের কর্মী সমাবেশ জেলা আমীর নুর আহমদ আনোয়ারী

 

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে জেলার অন্য পাঁচটি উপজেলাতেও দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন। দিবসটি উপলক্ষে জেলার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক, মোটরসাইকেল জব্দ
Tag :
জনপ্রিয় পোস্ট

৭১ ও ২৪-এর পরাজিত শক্তি এক হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেটের সময়: ০৭:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

এহসানুল আসিফ মাসুম,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন, দেশ গঠন ও জাতীয় জীবনে বিভিন্ন অবদানের স্মৃতিচারণ করেন। এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্যাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানসহ অন্যরা।

আরও পড়ুনঃ  পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক, মোটরসাইকেল জব্দ

 

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে জেলার অন্য পাঁচটি উপজেলাতেও দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন। দিবসটি উপলক্ষে জেলার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে