Dhaka ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধামইরহাটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ফেলে গেল ৬৪ বোতল ফেনসিডিল বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অধ্যায়: এমপি মিলন ফটিকছড়িতে ‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় সমবায় দিবস পালিত ফেসবুকের পোস্ট দেখে প্রতিবন্ধী শিশু সাদিয়াকে ইউএনও’র হুইলচেয়ার প্রদান বকেয়া টাকা চাওয়ায় প্রবাসীর বাড়িতে মধ্যযুগীয় তাণ্ডব: দুই বোনকে পিটিয়ে জখম ও শ্লীলতাহানি শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত অক্টোবরে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ আমন ধানের সংগ্রহ শুরু ২৪ নভেম্বর দাম ৩৫ টাকা কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি

ভেদরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

সোহেল হাওলাদার,শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) ভেদরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নূরউদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার (রতন), আবুল হাসেম ডালী, কামরুল হাসান ভুট্টু মজুমদার, আক্তার হোসেন রাড়ী, সরদার আনিছুর রহমান স্বপন ও দুলাল সরদার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আসলাম হোসেন মাঝি। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম সাতকানিয়ায় বন্যার চার মাস পরও সড়ক সেতু বেহাল অবস্থা

এদিকে রামভদ্রপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আকরাম হাওলাদার ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ছৈইয়াল, রেজাউল সিকদার, নুরুইসলাম হাওলাদার, হানিফ বেপারি, সাহিন সিকদার হাজারো নেতাকর্মী নিয়ে মিছিলসহ অনুষ্ঠানে যোগ দেন। তাঁর নেতৃত্বে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, জাতীয়তাবাদী চেতনা ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় ভেদরগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ ক্লিনিক প্রতিষ্ঠানে সিলগালা, রাইস মিলকে জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ভেদরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

আপডেটের সময়: ০৯:০৯:১১ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬