Dhaka ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ,শিক্ষার্থীদের মাঝে ৫০০টির বেশি চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবকের ৪ মাসের কারাদণ্ড তারাগঞ্জে অবৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জরিমানা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিযুক্ত আনসার সদস্যদের মাঝে অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর মান্দায় শিক্ষার সাফল্য উদযাপন, সম্মাননা পেল ২৭৬ শিক্ষার্থী ও ৪৯ প্রতিষ্ঠান ‎গাজীপুরের কাশিমপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুই দোকান ও একটি স্বয়ংকক্ষ পূর্ব শত্রুতার জেরে প্রবাসীকে হত্যাচেষ্টা, লক্ষ্মীপুরে থানায় মামলা নিজ জায়গায় ঘর তুলতে গিয়ে হামলার অভিযোগ, আহত কয়েকজন ক্ষেতলালে জমির সীমানা নিয়ে দুই ভাইয়ের বিরোধ,গরম পানি ছোড়ার অভিযোগ আহত ১

ধুনটে শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে ০৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৬৩ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ক্ষ্যাপা শেয়ালের কামড়ে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। আহতরা হলেন ধুনট সদর পাড়ার নুরুল ইসলাম (৬৫), জিঞ্জিরতলা এলাকার সিয়াম (৪) ও নাসিমা (৬০), পেচিবাড়ি গ্রামের রোহান (৭) এবং রিয়াজুল (৩)। জানা গেছে, ধুনট সদর পাড়ার নুরুল ইসলাম নিজ জমিতে দুপুর ১২ টায় ঘাস কাটতে গেলে হঠাৎ ক্ষ্যাপা শেয়াল তাকে আক্রমণ করে কামড়ে দেয়। জিঞ্জিরতলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় শিশু সিয়ামকে শেয়াল কামড় দেয়। এ সময় সিয়ামকে রক্ষা করতে নাসিমা এগিয়ে এসে শেয়ালটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি তার ওপরও আক্রমণ করে কামড়ে দেয়।

আরও পড়ুনঃ  জলাবদ্ধতা ও কচুরিপানায় ভরে গেছে ধুনট পৌর পার্ক

অন্যদিকে, পেচিবাড়ি গ্রামের রোহান (৭) ও রিয়াজুল (৩) চান্দিয়া গ্রামের বাবু (২০) বাড়ির আশপাশে খেলাধুলা করার সময় ক্ষ্যাপা শেয়ালের আক্রমণের শিকার হয়। পরে আহতদের স্বজনরা দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল হালিম বলেন, শেয়ালের কামড়ে আহত রোগীদের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। সকল স্বাস্থ্যকর্মীর মাধ্যমে নিয়মিত জলাতঙ্ক বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। তিনি আরও বলেন, কোনো প্রাণীর কামড়ের শিকার হলে দেরি না করে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে হবে।

আরও পড়ুনঃ  ফল ও কৃষিপণ্যে চীনের বাজার ধরতে চায় বাংলাদেশ
Tag :
জনপ্রিয় পোস্ট

উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

ধুনটে শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে ০৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ।

আপডেটের সময়: ০৭:০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ক্ষ্যাপা শেয়ালের কামড়ে নারী ও শিশুসহ ছয়জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। আহতরা হলেন ধুনট সদর পাড়ার নুরুল ইসলাম (৬৫), জিঞ্জিরতলা এলাকার সিয়াম (৪) ও নাসিমা (৬০), পেচিবাড়ি গ্রামের রোহান (৭) এবং রিয়াজুল (৩)। জানা গেছে, ধুনট সদর পাড়ার নুরুল ইসলাম নিজ জমিতে দুপুর ১২ টায় ঘাস কাটতে গেলে হঠাৎ ক্ষ্যাপা শেয়াল তাকে আক্রমণ করে কামড়ে দেয়। জিঞ্জিরতলা এলাকায় বাড়ির বাইরে খেলাধুলা করার সময় শিশু সিয়ামকে শেয়াল কামড় দেয়। এ সময় সিয়ামকে রক্ষা করতে নাসিমা এগিয়ে এসে শেয়ালটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি তার ওপরও আক্রমণ করে কামড়ে দেয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় কেওয়াইএসডিওর নির্বাহী পরিষদে পরিবর্তন নতুন দায়িত্বে তিনজন