
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
ধুনটে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মো. মানিক হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত মানিক হোসেন ধুনট উপজেলার বড় এলাঙ্গী (পশ্চিমপাড়া) গ্রামের মো. খলিল প্রাং ছেলে। জানা গেছে, ধুনট পৌরসভার অফিসারপাড়া এলাকায় ধুনট উপজেলা ডাকঘরের সামনে টিএন্ডটি মোড় থেকে ধুনট বাজারগামী পাকা সড়কে অভিযান চালিয়ে মানিক হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে কমলা রংয়ের ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার মানিক হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 



















