
মোঃরাসেল বিশেষ প্রতিনিধি
বান্দরবানের লামা থানা পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদ ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে সাজাপ্রাপ্ত বা নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আরও একজন আসামীকে গ্রেফতার করে পুলিশ।গতকাল ১৯ আগস্ট ২০২৬ইং লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ কাইছার হামিদের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ০৭নং ফাইতং ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের হেডম্যান পাড়া এলাকার ব্রীজ সংলগ্ন ‘সাইমন স্টোর’ নামক দোকানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৬.২৫ লিটার চোলাই মদসহ থোয়াইং অং ছিং মার্মা (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে স্থানীয় হেডম্যান পাড়ার সাহ্লা অং মার্মার ছেলে।পৃথক আরেকটি অভিযানে, লামা থানাধীন রূপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী গ্রামস্থ জাফরের দোকানের পূর্ব পাশে পাকা সড়কের ওপর চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে ০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— উত্তর দরদরী নয়া পাড়া এলাকার মোঃ কবিরের ছেলে মোঃ মিজান (২০) এবং একই এলাকার নবী মিয়ার ছেলে ইমরান হোসেন (২১)।অভিযানের বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ কাইছার হামিদ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। লামা থানাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান থাকবে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এছাড়া একই অভিযানে পরোয়ানাভুক্ত আরও একজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 


















