Dhaka ০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন্দুয়ায় ১৪নং মোজাফরপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রাার্থী মো: কামরুল ইসলাম ভূঁইয়া ধোপাছড়িতে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছাত্রনেতা আবদুল মান্নান রানা নীলফামারীর ডোমারে মানসিকভাবে অসুস্থ রাশেদা বেগম নিখোঁজ, ৫০ দিনেও মেলেনি সন্ধান ধুনটে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত আটোয়ারীর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সাবেক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ ও আশপাশে কঠোর নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ রংপুরে রিকশা গ্যারেজ মালিককে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেফতার ৩ পানছড়িতে ৩ বিজিবির অভিযানে ৪১৯ ঘনফুটের বেশি অবৈধ কাঠ আটক গণভোটের গণরায় বাস্তবায়িত না হলে, এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা, আলোচনা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের রকিব উদ্দিন মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার মারুফ শেখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক (১) মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক (২) মিজানুর রহমান ও প্রচার সম্পাদক মুজাহিদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জুলাই সনদের দাবিতে আন্দোলন-সংগ্রাম করা হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। তাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালিত হলে সন্ত্রাস, দুর্নীতি ও ঘুষ বন্ধ করা সম্ভব। দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কোরআন-সুন্নাহ ও ইসলামের আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও জ্বালানি-গ্যাস সংকট নিরসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।আলোচনা সভা শেষে ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কে এম আতিকুর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চোখের নিমেষে শেষ অবুঝ প্রাণ: মনপুরায় পুকুরে ভেসে উঠল নাতির লাশ
Tag :
জনপ্রিয় পোস্ট

কেন্দুয়ায় ১৪নং মোজাফরপুর পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রাার্থী মো: কামরুল ইসলাম ভূঁইয়া

ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুরের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ

আপডেটের সময়: ০২:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা, আলোচনা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের রকিব উদ্দিন মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) ইঞ্জিনিয়ার মারুফ শেখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক (১) মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক (২) মিজানুর রহমান ও প্রচার সম্পাদক মুজাহিদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে জুলাই সনদের দাবিতে আন্দোলন-সংগ্রাম করা হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। তাই অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, কোরআন-সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালিত হলে সন্ত্রাস, দুর্নীতি ও ঘুষ বন্ধ করা সম্ভব। দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে কোরআন-সুন্নাহ ও ইসলামের আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ ও জ্বালানি-গ্যাস সংকট নিরসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।আলোচনা সভা শেষে ২০২৭-২৮ সেশনের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি কে এম আতিকুর রহমান নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পুলিশের জালে তিন মাদক কারবারি, উদ্ধার ২০০ পিস ট্যাপেন্টাডল