Dhaka ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা শুরু, অংশ নিলেন ৬১৩ শিক্ষার্থী সাজাপ্রাপ্ত আবু সাঈদ গ্রেপ্তার, ১০ কোটি টাকা আত্মসাত সহ আছে ৬ মামলা অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বাবু, বৃষ্টিতে ফসলহানি: ঢাকা ও কেরানীগঞ্জে চড়া সবজি-চাল, স্বস্তি ডিম-মুরগিতে রাজশাহীতে আত্মগোপনে থাকা ককটেল বিস্ফোরণে আহত ব্যক্তি আটক মান্দায় ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ, সকালে বাঁশঝাড়ে মিলল ১৬ বছরের সিয়ামের মরদেহ চট্টগ্রামের ছিনতাইকারীদের গ্যাং লিডার ইসমাইল হোসেন গ্রেফতার রূপসায় ইউএনও’র গাড়ি সংকটে ব্যাহত হচ্ছে প্রশাসনিক ও মাঠপর্যায়ের কার্যক্রম জামালপুরের মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

ভেদরগঞ্জে সারের দোকান পরিদর্শন, মজুদ ও বিক্রয় রেজিস্টার যাচাই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

সোহেল হাওলাদার, শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি তদারকিতে বিভিন্ন সারের দোকান পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উপজেলার চরসেনসাস ও ডিএমখালী ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি সার ডিলার এবং খুচরা বিক্রেতাদের দোকান পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ (বিসিআইসি সার ডিলার) এবং মেসার্স দেলোয়ার হোসেন (বিএডিসি সার ডিলার)সহ বিভিন্ন সার বিক্রয় প্রতিষ্ঠানের মজুদ ও বিক্রয় রেজিস্টার যাচাই করা হয়। পাশাপাশি ক্যাশ মেমো, মূল্য তালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন কৃষি কর্মকর্তা। এ সময় সারের প্রকৃত মজুদ, বিক্রয় কার্যক্রম ও নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী সার বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।

পরিদর্শনকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ আহাম্মেদ উপস্থিত ছিলেন। কৃষি বিভাগের এ ধরনের তদারকির মাধ্যমে সারের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে সঠিক মূল্যে সার পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা শুরু, অংশ নিলেন ৬১৩ শিক্ষার্থী

ভেদরগঞ্জে সারের দোকান পরিদর্শন, মজুদ ও বিক্রয় রেজিস্টার যাচাই

আপডেটের সময়: ০২:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

সোহেল হাওলাদার, শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি তদারকিতে বিভিন্ন সারের দোকান পরিদর্শন করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা আক্তার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উপজেলার চরসেনসাস ও ডিএমখালী ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি সার ডিলার এবং খুচরা বিক্রেতাদের দোকান পরিদর্শন করেন তিনি।

আরও পড়ুনঃ  লালপুর উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদের আয়োজনে জাতীয় প্রাণী সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।

পরিদর্শনকালে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ (বিসিআইসি সার ডিলার) এবং মেসার্স দেলোয়ার হোসেন (বিএডিসি সার ডিলার)সহ বিভিন্ন সার বিক্রয় প্রতিষ্ঠানের মজুদ ও বিক্রয় রেজিস্টার যাচাই করা হয়। পাশাপাশি ক্যাশ মেমো, মূল্য তালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করেন কৃষি কর্মকর্তা। এ সময় সারের প্রকৃত মজুদ, বিক্রয় কার্যক্রম ও নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী সার বিক্রি হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।

আরও পড়ুনঃ  অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

পরিদর্শনকালে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ আহাম্মেদ উপস্থিত ছিলেন। কৃষি বিভাগের এ ধরনের তদারকির মাধ্যমে সারের সরবরাহ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে সঠিক মূল্যে সার পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  লালপুরে অনলাইন জুয়া ও বেটিং চক্রের ২ সদস্য আটক