Dhaka ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প

চুনকুটিয়ায় দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশ

​আবদুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার: দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। সোমবার (২৩ নভেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা দলীয় নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এ সময় তিনি জনজীবনে স্বস্তি বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
​দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, চুনকুটিয়া এলাকায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে চুনকুটিয়া ও তৎসংলগ্ন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ

চুনকুটিয়ায় দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেটের সময়: ০৫:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

​আবদুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার: দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। সোমবার (২৩ নভেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

আরও পড়ুনঃ  লালপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন যুবদল নেতা!

​সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা ও নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা দলীয় নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। এ সময় তিনি জনজীবনে স্বস্তি বজায় রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
​দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, চুনকুটিয়া এলাকায় অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে চুনকুটিয়া ও তৎসংলগ্ন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

আরও পড়ুনঃ  নি'ষি'দ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বি'ক্ষো'ভ মিছিল