Dhaka ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা শুরু, অংশ নিলেন ৬১৩ শিক্ষার্থী সাজাপ্রাপ্ত আবু সাঈদ গ্রেপ্তার, ১০ কোটি টাকা আত্মসাত সহ আছে ৬ মামলা অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বাবু, বৃষ্টিতে ফসলহানি: ঢাকা ও কেরানীগঞ্জে চড়া সবজি-চাল, স্বস্তি ডিম-মুরগিতে রাজশাহীতে আত্মগোপনে থাকা ককটেল বিস্ফোরণে আহত ব্যক্তি আটক মান্দায় ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ, সকালে বাঁশঝাড়ে মিলল ১৬ বছরের সিয়ামের মরদেহ চট্টগ্রামের ছিনতাইকারীদের গ্যাং লিডার ইসমাইল হোসেন গ্রেফতার রূপসায় ইউএনও’র গাড়ি সংকটে ব্যাহত হচ্ছে প্রশাসনিক ও মাঠপর্যায়ের কার্যক্রম জামালপুরের মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

রংপুরের তারাগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

এন এস ফারুক স্টাফ রিপোর্টার রংপুর: “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, রংপুর-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী, ভেটেরিনারি সার্জন (ভিএস) ডাঃ অভিজিৎ কুমার দেব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহামুল হক।

এছাড়াও অনুষ্ঠানে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি, উদ্যোক্তা ও মডেল খামারি রাতুল আহমেদ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রান্তিক খামারি, প্রাণিপল্লী চিকিৎসক এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তারা দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন এবং রপ্তানিমুখী ও নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদনে প্রান্তিক খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় পোস্ট

নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা শুরু, অংশ নিলেন ৬১৩ শিক্ষার্থী

রংপুরের তারাগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত

আপডেটের সময়: ০৩:২৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

এন এস ফারুক স্টাফ রিপোর্টার রংপুর: “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান।

আরও পড়ুনঃ  মাগুরায় টিআরসি নিয়োগ উপলক্ষে জেলা পুলিশের ব্রিফিং সভা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, রংপুর-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী, ভেটেরিনারি সার্জন (ভিএস) ডাঃ অভিজিৎ কুমার দেব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহামুল হক।

আরও পড়ুনঃ  দীঘিনালা জোনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন

এছাড়াও অনুষ্ঠানে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি, উদ্যোক্তা ও মডেল খামারি রাতুল আহমেদ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রান্তিক খামারি, প্রাণিপল্লী চিকিৎসক এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় বক্তারা দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন এবং রপ্তানিমুখী ও নিরাপদ প্রাণিজ পণ্য উৎপাদনে প্রান্তিক খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে শীতার্তদের জন্য ২৬০ কম্বল দিল আশা