Dhaka ০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে ১ লাখ টাকা দিলেন ঢাকার ডিসি

কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্ট: চোখের আলো নেই দুজনের কারোরই। বয়সের ভার আর শারীরিক সীমাবদ্ধতা সঙ্গী করে ভিক্ষাবৃত্তির মাধ্যমে কোনোমতে চলে সংসার। পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া সামান্য জমি থাকলেও শরিকদের সঙ্গে বিরোধের কারণে এতদিন মাথা গোঁজার ঠাঁই গড়তে পারেননি ঢাকার ধামরাইয়ের দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতি বিপদভঞ্জন পাল ও মায়া রানী পাল। দীর্ঘদিনের সেই অনিশ্চয়তা ও দুর্ভোগের অবসানে এবার তাঁদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। ঘর নির্মাণের জন্য ওই দম্পতির হাতে ১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছেন তিনি।

​রোববার (২২ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিপদভঞ্জন ও মায়া রানীর হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “নিরাপদ আশ্রয় মানুষের অন্যতম মৌলিক অধিকার। দৃষ্টিপ্রতিবন্ধী এই দম্পতির দীর্ঘদিনের অসহায়ত্ব ও মানবেতর জীবনযাপনের কথা জানতে পেরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই আর্থিক সহায়তার মাধ্যমে তাঁদের একটি স্থায়ী ঘর নির্মাণের স্বপ্ন পূরণ হবে বলে আশা করি। পাশাপাশি তাঁদের জমি-সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার এবং প্রশাসন সবসময় বদ্ধপরিকর।”

​খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার অদূরে ধামরাই উপজেলার কেলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপদভঞ্জন পাল শৈশবে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিরতরে দৃষ্টিশক্তি হারান। অন্যদিকে, তাঁর স্ত্রী মায়া রানী পাল জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। স্বামী-স্ত্রী দুজনেই দৃষ্টিহীন হওয়ায় স্বাভাবিক জীবনযাপন তাঁদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং।
​দম্পতির একমাত্র ছেলে সদানন্দ পাল স্থানীয় একটি রাইস মিলে দিনমজুর হিসেবে কাজ করেন। বর্তমান বাজারদরের তুলনায় তাঁর স্বল্প আয়ে পুরো পরিবারের ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব হয় না। ফলে বাধ্য হয়েই বৃদ্ধ বয়সেও ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হয়েছে বিপদভঞ্জন ও মায়া রানীকে।

​স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারিশ সূত্রে বিপদভঞ্জন পালের ৩ শতাংশ জমি রয়েছে। কিন্তু শরিকদের সঙ্গে সীমানা ও মালিকানা সংক্রান্ত বিরোধের কারণে সেখানে ঘর তোলা সম্ভব হচ্ছিল না। এর আগে প্রায় তিন মাস আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে তাঁদের ২ বান্ডিল ঢেউটিন এবং নগদ ১৬ হাজার টাকা দেওয়া হয়েছিল। তবে জমির বিরোধ এবং নির্মাণসামগ্রীর বাড়তি খরচের কারণে ঘরের কাজ শেষ করা সম্ভব হয়নি।
​জমির মালিকানা ও বিরোধ নিষ্পত্তির বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের মাধ্যমে সরেজমিন তদন্ত করে দ্রুত জমির বিরোধ নিষ্পত্তি করা হবে এবং দম্পতির নামে নামজারি (মিউটেশন) সম্পন্ন করে দেওয়া হবে। এ বিষয়ে ভূমি অফিসে ইতোমধ্যে একটি মিসকেস (বিবিধ মামলা) রুজু করা হয়েছে।
​

জেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগ ও আর্থিক সহায়তায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন বিপদভঞ্জন পাল ও মায়া রানী পাল। প্রশাসনের হস্তক্ষেপে জমির নামজারি সম্পন্ন হলে এবং ঘরটির নির্মাণকাজ শেষ হলে জীবনের শেষ দিনগুলো অন্তত একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ আশ্রয়ে কাটাতে পারবেন এই অসহায় দম্পতি।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে ১ লাখ টাকা দিলেন ঢাকার ডিসি

আপডেটের সময়: ০৪:১৪:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্ট: চোখের আলো নেই দুজনের কারোরই। বয়সের ভার আর শারীরিক সীমাবদ্ধতা সঙ্গী করে ভিক্ষাবৃত্তির মাধ্যমে কোনোমতে চলে সংসার। পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া সামান্য জমি থাকলেও শরিকদের সঙ্গে বিরোধের কারণে এতদিন মাথা গোঁজার ঠাঁই গড়তে পারেননি ঢাকার ধামরাইয়ের দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতি বিপদভঞ্জন পাল ও মায়া রানী পাল। দীর্ঘদিনের সেই অনিশ্চয়তা ও দুর্ভোগের অবসানে এবার তাঁদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। ঘর নির্মাণের জন্য ওই দম্পতির হাতে ১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছেন তিনি।

​রোববার (২২ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিপদভঞ্জন ও মায়া রানীর হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “নিরাপদ আশ্রয় মানুষের অন্যতম মৌলিক অধিকার। দৃষ্টিপ্রতিবন্ধী এই দম্পতির দীর্ঘদিনের অসহায়ত্ব ও মানবেতর জীবনযাপনের কথা জানতে পেরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই আর্থিক সহায়তার মাধ্যমে তাঁদের একটি স্থায়ী ঘর নির্মাণের স্বপ্ন পূরণ হবে বলে আশা করি। পাশাপাশি তাঁদের জমি-সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকার এবং প্রশাসন সবসময় বদ্ধপরিকর।”

আরও পড়ুনঃ  টানা বৃষ্টিতে বিপর্যস্ত কেরানীগঞ্জের জনজীবন: অলিগলিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে মানুষ

​খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার অদূরে ধামরাই উপজেলার কেলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপদভঞ্জন পাল শৈশবে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিরতরে দৃষ্টিশক্তি হারান। অন্যদিকে, তাঁর স্ত্রী মায়া রানী পাল জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। স্বামী-স্ত্রী দুজনেই দৃষ্টিহীন হওয়ায় স্বাভাবিক জীবনযাপন তাঁদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং।
​দম্পতির একমাত্র ছেলে সদানন্দ পাল স্থানীয় একটি রাইস মিলে দিনমজুর হিসেবে কাজ করেন। বর্তমান বাজারদরের তুলনায় তাঁর স্বল্প আয়ে পুরো পরিবারের ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় মেটানো সম্ভব হয় না। ফলে বাধ্য হয়েই বৃদ্ধ বয়সেও ভিক্ষাবৃত্তির পথ বেছে নিতে হয়েছে বিপদভঞ্জন ও মায়া রানীকে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে কাভার্ডভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০, আশঙ্কাজনক ১

​স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ারিশ সূত্রে বিপদভঞ্জন পালের ৩ শতাংশ জমি রয়েছে। কিন্তু শরিকদের সঙ্গে সীমানা ও মালিকানা সংক্রান্ত বিরোধের কারণে সেখানে ঘর তোলা সম্ভব হচ্ছিল না। এর আগে প্রায় তিন মাস আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে তাঁদের ২ বান্ডিল ঢেউটিন এবং নগদ ১৬ হাজার টাকা দেওয়া হয়েছিল। তবে জমির বিরোধ এবং নির্মাণসামগ্রীর বাড়তি খরচের কারণে ঘরের কাজ শেষ করা সম্ভব হয়নি।
​জমির মালিকানা ও বিরোধ নিষ্পত্তির বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের মাধ্যমে সরেজমিন তদন্ত করে দ্রুত জমির বিরোধ নিষ্পত্তি করা হবে এবং দম্পতির নামে নামজারি (মিউটেশন) সম্পন্ন করে দেওয়া হবে। এ বিষয়ে ভূমি অফিসে ইতোমধ্যে একটি মিসকেস (বিবিধ মামলা) রুজু করা হয়েছে।
​

আরও পড়ুনঃ  আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি।