Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম প্রবর্তক মোড়ে সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুজন বৈদ্যকারের পাশে জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে গাজীপুরে বিএনপির সমাবেশ ফরিদগঞ্জে নবাগত ইউএনও এর সাথে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার বন্ধ রায়পুরের এসিল্যান্ড নিগার সুলতানাকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত গাজীপুরে ট্রাকচাপায় পথচারী ও মাছ ব্যবসায়ী নিহত, মেয়ের বিয়ের আনন্দের ঘরে শোক গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও.আইন-শৃঙ্খলা সংক্রান্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত মৃত্যুর পরও দীর্ঘদিনের সঙ্গীর থেকে বিচ্ছিন্ন হলেন না স্ত্রী চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের পদত্যাগের দাবি, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচির ডাক

চট্টগ্রাম প্রবর্তক মোড়ে সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

​মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি ​চট্টগ্রাম:- চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়স্থ হযরত শাহ সুফি সৈয়দ বদনা শাহ মিঞা (রহ.) মাজার শরীফের খাদেম, আউলাদ ও প্রধান মোতাওয়াল্লি মরহুম সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণ এবং ষোলশহর আবাসিক এলাকা জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। ​উল্লেখ্য, মরহুম সৈয়দ মনসুর আহমেদ ২০২৫ সালের ৬ রবিউস সানি ইন্তেকাল করেন। তিনি জীবনের প্রায় ৫০ বছর ঐতিহ্যবাহী বদনা শাহ মাজার শরীফের খেদমতে নিয়োজিত ছিলেন। মাজারের পবিত্রতা, ঐতিহ্য ও আমানত রক্ষা এবং ভক্ত-আশেকানদের সেবায় তাঁর নিবেদিত ভূমিকা স্মরণীয় করে রাখতে প্রতি বছর ৬ রবিউস সানি তাঁর বাৎসরিক ফাতেহা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় অদ্য ২৯শে সেপ্টেম্বর ২০২৬ইংরেজী মঙ্গলবার  এ বছর তাঁর প্রথম বাৎসরিক ফাতেহা উদযাপিত হলো।

আরও পড়ুনঃ  আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার বন্ধ

​অনুষ্ঠিত মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.), মিলাদ-কিয়াম ও ফাতেহা পাঠ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা মরহুম সৈয়দ মনসুর আহমেদের দীর্ঘ অর্ধশতাব্দীর খেদমত ও দায়িত্বশীলতার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মাজার শরীফের ধর্মীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ​মাহফিলে হযরত সৈয়দ শফি শাহ ইয়েমেনী (রাঃ) প্রকাশ হযরত শাহ সুফি সৈয়দ বদনা শাহ মিঞা (রাঃ)-এর আওলাদ ও বংশধরগণের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া হযরত সৈয়দ ফতেহ আলী মিঞা (রাঃ), হযরত সৈয়দ চাঁন্দ মিঞা (রাঃ), হযরত সৈয়দ মোঃ ইসমাইল (রাঃ), হযরত সৈয়দ মকবুল আহমদ (রাঃ), সৈয়দ মোঃ ইউসুফ মিঞা, সৈয়দ নাছির আহমদ, মরহুম সৈয়দ মনসুর আহমেদ, সৈয়দ অলি আহমদ ও সৈয়দ আবুল হাশেমসহ দরবার শরীফের সকল প্রয়াত বংশধরদের রুহের মাগফিরাত কামনা করে ইসালে সওয়াব করা হয়। একই সাথে মরহুমের সহধর্মিণী মরহুমা জনাবা রেহেনা বেগমসহ পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যদের জন্য দোয়া করা হয়।
​অনুষ্ঠানে মাজারের খাদেম, ভক্ত-মুরিদ, আশেকান, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  মানুষ ইলিশ খায় নাকি ইলিশ মানুষ খায়
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম প্রবর্তক মোড়ে সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রবর্তক মোড়ে সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত

আপডেটের সময়: ১১:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

​মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি ​চট্টগ্রাম:- চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়স্থ হযরত শাহ সুফি সৈয়দ বদনা শাহ মিঞা (রহ.) মাজার শরীফের খাদেম, আউলাদ ও প্রধান মোতাওয়াল্লি মরহুম সৈয়দ মনসুর আহমেদের প্রথম বাৎসরিক ফাতেহা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণ এবং ষোলশহর আবাসিক এলাকা জামে মসজিদ প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। ​উল্লেখ্য, মরহুম সৈয়দ মনসুর আহমেদ ২০২৫ সালের ৬ রবিউস সানি ইন্তেকাল করেন। তিনি জীবনের প্রায় ৫০ বছর ঐতিহ্যবাহী বদনা শাহ মাজার শরীফের খেদমতে নিয়োজিত ছিলেন। মাজারের পবিত্রতা, ঐতিহ্য ও আমানত রক্ষা এবং ভক্ত-আশেকানদের সেবায় তাঁর নিবেদিত ভূমিকা স্মরণীয় করে রাখতে প্রতি বছর ৬ রবিউস সানি তাঁর বাৎসরিক ফাতেহা পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় অদ্য ২৯শে সেপ্টেম্বর ২০২৬ইংরেজী মঙ্গলবার  এ বছর তাঁর প্রথম বাৎসরিক ফাতেহা উদযাপিত হলো।

আরও পড়ুনঃ  মৃত্যুর পরও দীর্ঘদিনের সঙ্গীর থেকে বিচ্ছিন্ন হলেন না স্ত্রী

​অনুষ্ঠিত মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.), মিলাদ-কিয়াম ও ফাতেহা পাঠ শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা মরহুম সৈয়দ মনসুর আহমেদের দীর্ঘ অর্ধশতাব্দীর খেদমত ও দায়িত্বশীলতার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং মাজার শরীফের ধর্মীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ​মাহফিলে হযরত সৈয়দ শফি শাহ ইয়েমেনী (রাঃ) প্রকাশ হযরত শাহ সুফি সৈয়দ বদনা শাহ মিঞা (রাঃ)-এর আওলাদ ও বংশধরগণের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া হযরত সৈয়দ ফতেহ আলী মিঞা (রাঃ), হযরত সৈয়দ চাঁন্দ মিঞা (রাঃ), হযরত সৈয়দ মোঃ ইসমাইল (রাঃ), হযরত সৈয়দ মকবুল আহমদ (রাঃ), সৈয়দ মোঃ ইউসুফ মিঞা, সৈয়দ নাছির আহমদ, মরহুম সৈয়দ মনসুর আহমেদ, সৈয়দ অলি আহমদ ও সৈয়দ আবুল হাশেমসহ দরবার শরীফের সকল প্রয়াত বংশধরদের রুহের মাগফিরাত কামনা করে ইসালে সওয়াব করা হয়। একই সাথে মরহুমের সহধর্মিণী মরহুমা জনাবা রেহেনা বেগমসহ পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যদের জন্য দোয়া করা হয়।
​অনুষ্ঠানে মাজারের খাদেম, ভক্ত-মুরিদ, আশেকান, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  করতোয়া নদী রক্ষায় মহাপরিকল্পনা, দখল-দূষণ রোধে বগুড়ায় পরামর্শ সভা ‎ ‎