Dhaka ০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

করতোয়া নদী রক্ষায় মহাপরিকল্পনা, দখল-দূষণ রোধে বগুড়ায় পরামর্শ সভা ‎ ‎

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

এম, আজাদ খান, স্টাফ রিপোর্টার, বগুড়া: করতোয়া নদীর তীর রক্ষা, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দীর্ঘমেয়াদি ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং দখল দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা উঠে এসেছে বগুড়ায় অনুষ্ঠিত এক পরামর্শ সভায়। নদী ব্যবস্থাপনার পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ, সেচসুবিধা নিশ্চিত করা এবং নদীর সৌন্দর্য বৃদ্ধির বিষয়েও সভায় বিভিন্ন মতামত দেওয়া হয়। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ সংক্রান্ত এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
‎
‎সভায় বক্তারা বলেন, করতোয়া নদীর তীর ও আশপাশের স্থাপনা রক্ষার পাশাপাশি নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে নদী দখল ও দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। ‎করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প নিয়ে মতামত দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি বিএনপি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় নদী দখল দূষণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে কৃষি, পরিবেশ ও নগর ব্যবস্থাপনায় এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি নদীর তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনেও এ প্রকল্প ভূমিকা রাখতে পারে।
‎
‎সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ও শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‎
‎এদিকে একই দিন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), বগুড়ার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‎ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেজাউল করিম বাদশা এমপি।

আরও পড়ুনঃ  অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি, সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

করতোয়া নদী রক্ষায় মহাপরিকল্পনা, দখল-দূষণ রোধে বগুড়ায় পরামর্শ সভা ‎ ‎

আপডেটের সময়: ০৬:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

এম, আজাদ খান, স্টাফ রিপোর্টার, বগুড়া: করতোয়া নদীর তীর রক্ষা, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, দীর্ঘমেয়াদি ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং দখল দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা উঠে এসেছে বগুড়ায় অনুষ্ঠিত এক পরামর্শ সভায়। নদী ব্যবস্থাপনার পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ, সেচসুবিধা নিশ্চিত করা এবং নদীর সৌন্দর্য বৃদ্ধির বিষয়েও সভায় বিভিন্ন মতামত দেওয়া হয়। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ সংক্রান্ত এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
‎
‎সভায় বক্তারা বলেন, করতোয়া নদীর তীর ও আশপাশের স্থাপনা রক্ষার পাশাপাশি নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রয়োজন। একই সঙ্গে নদী দখল ও দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। ‎করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প নিয়ে মতামত দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি বিএনপি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় নদী দখল দূষণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে কৃষি, পরিবেশ ও নগর ব্যবস্থাপনায় এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি নদীর তীর সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনেও এ প্রকল্প ভূমিকা রাখতে পারে।
‎
‎সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ও শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
‎
‎এদিকে একই দিন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), বগুড়ার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‎ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেজাউল করিম বাদশা এমপি।

আরও পড়ুনঃ  লালপুরে অনিয়মের দায়ে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা