Dhaka ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা ফটিকছড়িতে স্বাস্থ্যসচেতনতা বিষয়ক কর্মশালা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন ডাঃ টিপু এমপি’র আশু রোগমুক্তি কামনায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদে দোয়া মাহফিল আটোয়ারীতে স্কুল ফিডিং: পুষ্টির জোগান আর উপস্থিতির আলোয় হাসছে শিশুরা দীঘিনালায় মহিলা কাবাডি দলকে দীঘিনালা জোনের সহযোগিতা প্রদান কৃষ্ণপুরে মাদক, বাল্যবিবাহবিরোধী সচেতনামূলক আলোচনা সভা কচাকাটা থানা এলাকায় ৯৪ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ বগুড়া নগরীর ঝোপগাড়িতে বকুল নামে এক যুবককে গলা কেটে হত্যা! সুবর্ণচরের নুসরাত জাহান পূর্ণতা পেলেন ‘অদম্য মেধাবী’ সংবর্ধনা ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান চলবে, পক্ষে দাঁড়ালেই ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার বন্ধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

মোঃ রমজান আলী, আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার হলেও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় দুই যুগ ধরে চলছে চরম চিকিৎসক ও জনবল সংকট। এর ফলে ৫০ শয্যার এই গুরুত্বপূর্ণ হাসপাতালে সেবা নিতে এসে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছেন উপজেলার প্রায় দেড় থেকে দুই লক্ষ সাধারণ মানুষ। আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরজমিন দেখা গেছে, হাসপাতালের টিকিট কাউন্টার থেকে শুরু করে প্রতিটি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৮০০ থেকে ৯০০ এবং জরুরি বিভাগে ১৫০ থেকে ২০০ রোগী সেবা নিতে আসেন। এছাড়া ৫০ শয্যার এই হাসপাতালে অনেক সময় ১০৮ জন পর্যন্ত রোগী ভর্তি থাকায় বাধ্য হয়ে অনেককে বারান্দার মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড থাকলেও তা বর্তমান প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

আরও পড়ুনঃ  রাজশাহীর বক্ষব্যাধি হাসপাতাল এখন নিজেই যেন ব্যাধিগ্রস্ত

জনবল ও পদের শূন্যতা: চিকিৎসক: ৪০টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে মাত্র ৫ জন চিকিৎসক কর্মরত আছেন। ৩য় শ্রেণি: ৭২টি পদের মধ্যে ৩০টি পদ শূন্য। ৪র্থ শ্রেণি: ৩০টি পদের মধ্যে ২২টি পদই খালি রয়েছে স্বল্পসংখ্যক জনবল নিয়ে প্রতিদিন হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার ও সিজারিয়ান সেবা: হাসপাতালে আধুনিক যন্ত্রপাতিসহ অপারেশন থিয়েটার (OT) ও ডিজিটাল এক্স-রে মেশিন থাকলেও জনবল সংকটে এর সুফল মিলছে না। ২০২১ সালের শেষের দিকে সিজারিয়ান কার্যক্রম চালু হয়ে দুই বছরে শতাধিক সিজারিয়ানসহ ২৫৫টি সার্জিক্যাল অপারেশন সফলভাবে সম্পন্ন হলেও সার্জারি ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে ২০২৪ সাল থেকে তা সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্থানীয়দের মতে, এই সেবাটি পুনরায় চালু হলে এলাকার গরিব ও অসহায় মানুষের সময় ও অর্থ উভয়েই সাশ্রয় হতো। এছাড়া প্যাথলজিক্যাল ল্যাবে পর্যাপ্ত টেকনিশিয়ান না থাকায় একমাত্র টেকনিশিয়ানকে দিয়ে সেবা দিতে গিয়েও নানা জটিলতা তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ  কাজিপুরে অস্ত্রসহ গ্রেফতার ১ জন

কর্তৃপক্ষের বক্তব্য:
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর জানান, চিকিৎসক ও তৃতীয়-চতুর্থ শ্রেণির তীব্র জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। সীমিত জনবল নিয়েই সাধ্যমতো সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। পর্যাপ্ত জনবল পেলে খুব শীঘ্রই অপারেশন কার্যক্রম পুনরায় চালু করে সেবার মান আরও বৃদ্ধি করা সম্ভব হবে। স্থানীয়দের দাবি: উপজেলার সাধারণ মানুষ ও সুধীসমাজ এই স্বাস্থ্য কমপ্লেক্সের সকল সংকট নিরসনে পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন মহলের আশু হস্তক্ষেপ ও সুদৃঢ় নজরদারি কামনা করেছেন।

আরও পড়ুনঃ  মির্জাপুরে যুবলীগ নেতা শফিকুল ইসলাম গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ ইয়াবাসেবী আটক, ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার বন্ধ

আপডেটের সময়: ০৮:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মোঃ রমজান আলী, আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার হলেও পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় দুই যুগ ধরে চলছে চরম চিকিৎসক ও জনবল সংকট। এর ফলে ৫০ শয্যার এই গুরুত্বপূর্ণ হাসপাতালে সেবা নিতে এসে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছেন উপজেলার প্রায় দেড় থেকে দুই লক্ষ সাধারণ মানুষ। আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরজমিন দেখা গেছে, হাসপাতালের টিকিট কাউন্টার থেকে শুরু করে প্রতিটি বিভাগে রোগীদের উপচে পড়া ভিড়। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৮০০ থেকে ৯০০ এবং জরুরি বিভাগে ১৫০ থেকে ২০০ রোগী সেবা নিতে আসেন। এছাড়া ৫০ শয্যার এই হাসপাতালে অনেক সময় ১০৮ জন পর্যন্ত রোগী ভর্তি থাকায় বাধ্য হয়ে অনেককে বারান্দার মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড থাকলেও তা বর্তমান প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

আরও পড়ুনঃ  চুয়েটে নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

জনবল ও পদের শূন্যতা: চিকিৎসক: ৪০টি অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে মাত্র ৫ জন চিকিৎসক কর্মরত আছেন। ৩য় শ্রেণি: ৭২টি পদের মধ্যে ৩০টি পদ শূন্য। ৪র্থ শ্রেণি: ৩০টি পদের মধ্যে ২২টি পদই খালি রয়েছে স্বল্পসংখ্যক জনবল নিয়ে প্রতিদিন হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার ও সিজারিয়ান সেবা: হাসপাতালে আধুনিক যন্ত্রপাতিসহ অপারেশন থিয়েটার (OT) ও ডিজিটাল এক্স-রে মেশিন থাকলেও জনবল সংকটে এর সুফল মিলছে না। ২০২১ সালের শেষের দিকে সিজারিয়ান কার্যক্রম চালু হয়ে দুই বছরে শতাধিক সিজারিয়ানসহ ২৫৫টি সার্জিক্যাল অপারেশন সফলভাবে সম্পন্ন হলেও সার্জারি ও অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে ২০২৪ সাল থেকে তা সম্পূর্ণ বন্ধ রয়েছে। স্থানীয়দের মতে, এই সেবাটি পুনরায় চালু হলে এলাকার গরিব ও অসহায় মানুষের সময় ও অর্থ উভয়েই সাশ্রয় হতো। এছাড়া প্যাথলজিক্যাল ল্যাবে পর্যাপ্ত টেকনিশিয়ান না থাকায় একমাত্র টেকনিশিয়ানকে দিয়ে সেবা দিতে গিয়েও নানা জটিলতা তৈরি হচ্ছে।

আরও পড়ুনঃ  লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত