Dhaka ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুজন বৈদ্যকারের পাশে জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে গাজীপুরে বিএনপির সমাবেশ ফরিদগঞ্জে নবাগত ইউএনও এর সাথে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার বন্ধ রায়পুরের এসিল্যান্ড নিগার সুলতানাকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত গাজীপুরে ট্রাকচাপায় পথচারী ও মাছ ব্যবসায়ী নিহত, মেয়ের বিয়ের আনন্দের ঘরে শোক গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও.আইন-শৃঙ্খলা সংক্রান্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত মৃত্যুর পরও দীর্ঘদিনের সঙ্গীর থেকে বিচ্ছিন্ন হলেন না স্ত্রী চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের পদত্যাগের দাবি, ৫ অক্টোবর অবস্থান কর্মসূচির ডাক টাঙ্গাইলে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ: পৌর উদ্যানে মহুয়ার চারা রোপণ করলেন জেলা প্রশাসক

রায়পুরের এসিল্যান্ড নিগার সুলতানাকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ সময় দেখুন

এহসানুল আসিফ মাসুম লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে ২৮ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কয়েকজন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তালিকায় ৩ নম্বরে নিগার সুলতানার নাম রয়েছে। তার পরিচিতি নম্বর ১৯০৫৯। প্রজ্ঞাপনে তার বর্তমান কর্মস্থল হিসেবে রায়পুর, লক্ষ্মীপুর এবং ন্যস্ত বিভাগ হিসেবে চট্টগ্রাম বিভাগ উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  পরিকল্পিত সন্ত্রাস দেশকে অস্থিরতার অভিযোগে সালনায় যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

আদেশ অনুযায়ী, পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত থাকবেন। এদিকে নিগার সুলতানার বদলির আদেশের পর রায়পুরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী কর্মকর্তা হিসেবে কাকে পদায়ন করা হবে, তা পরবর্তী আদেশে জানা যাবে। সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়, মাঠ প্রশাসন-১ শাখার প্রজ্ঞাপন, ২৮ সেপ্টেম্বর ২০২৬।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে এনামুল হকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, মশারি বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুজন বৈদ্যকারের পাশে জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম

রায়পুরের এসিল্যান্ড নিগার সুলতানাকে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত

আপডেটের সময়: ০৮:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এহসানুল আসিফ মাসুম লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে ২৮ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কয়েকজন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। তালিকায় ৩ নম্বরে নিগার সুলতানার নাম রয়েছে। তার পরিচিতি নম্বর ১৯০৫৯। প্রজ্ঞাপনে তার বর্তমান কর্মস্থল হিসেবে রায়পুর, লক্ষ্মীপুর এবং ন্যস্ত বিভাগ হিসেবে চট্টগ্রাম বিভাগ উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাগান বাজার উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে ভালো ফলাফলের লক্ষ্যে মতবিনিময় সভা ও মডেল টেস্টের ফল প্রকাশ

আদেশ অনুযায়ী, পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত থাকবেন। এদিকে নিগার সুলতানার বদলির আদেশের পর রায়পুরে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে পরবর্তী কর্মকর্তা হিসেবে কাকে পদায়ন করা হবে, তা পরবর্তী আদেশে জানা যাবে। সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয়, মাঠ প্রশাসন-১ শাখার প্রজ্ঞাপন, ২৮ সেপ্টেম্বর ২০২৬।

আরও পড়ুনঃ  টিম জার্নালিস্ট’সে আইন পরামর্শক হিসেবে হাইকোর্টের আইনজীবী মোস্তফা মহসিনের যোগদান*