
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পীরহাটি গ্রামের শ্রী সুজন বৈদ্যকারের বসতবাড়ি গতকাল আকস্মিক এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটি সর্বস্ব হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে। আজ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে এবং সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ধুনট উপজেলা জামায়াতের আমীর ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। পরিদর্শনকালে মাওলানা আমিনুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের সান্ত্বনা দেন এবং তাদের পুনর্বাসনের জন্য সার্বিক সহযোগিতার দৃঢ় আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মথুরাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, বগুড়া জেলা শিবিরের সাবেক সভাপতি রাসেল হোসাইন, ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মনসুর আলী, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আঃ রহিম শিকিম, যুব নেতা রায়হান রাহাত এবং কাওসার আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় নেতৃবৃন্দ আকস্মিক এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের প্রতিও উদাত্ত আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 


















