Dhaka ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু

কোম্পানীগঞ্জে টানা তৃতীয়বার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবদুল্যাহ নয়ন

আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছেন থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আবদুল্যাহ নয়ন। শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠা, সৃজনশীলতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এ গৌরব অর্জন করেন। ২০১৪ সালে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ ও আধুনিক শিক্ষাদানের কৌশলের কারণে তিনি শিক্ষক সমাজ ও অভিভাবকদের কাছেও ব্যাপক প্রশংসিত। শিক্ষকতার পাশাপাশি লেখালেখিতেও তিনি সুপরিচিত। শিক্ষা ও সমাজবিষয়ক তার লেখা জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জের হাজিরপাড়ায় পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

এছাড়া তিনি বাংলা বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার, এটুআই জেলা অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও তিনি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। ২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে চট্টগ্রাম বিভাগে নোয়াখালী জেলার প্রতিনিধিত্ব করেন। এছাড়া ২০২৫ সালে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ‘গুণী শিক্ষক’ সম্মাননায় ভূষিত হন। প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ১৭ মে উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ফলাফল ঘোষণা করা হয়। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় আবদুল্যাহ নয়ন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

কোম্পানীগঞ্জে টানা তৃতীয়বার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবদুল্যাহ নয়ন

আপডেটের সময়: ০৬:০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ (নোয়াখালী): নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে টানা তৃতীয়বার নির্বাচিত হয়েছেন থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আবদুল্যাহ নয়ন। শিক্ষা ক্ষেত্রে নিষ্ঠা, সৃজনশীলতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এ গৌরব অর্জন করেন। ২০১৪ সালে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর শ্রেণি কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, দায়িত্ববোধ ও আধুনিক শিক্ষাদানের কৌশলের কারণে তিনি শিক্ষক সমাজ ও অভিভাবকদের কাছেও ব্যাপক প্রশংসিত। শিক্ষকতার পাশাপাশি লেখালেখিতেও তিনি সুপরিচিত। শিক্ষা ও সমাজবিষয়ক তার লেখা জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়।

আরও পড়ুনঃ  মান্দায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করলেন এমপি ডাঃ টিপু

এছাড়া তিনি বাংলা বিষয়ভিত্তিক মাস্টার ট্রেইনার, এটুআই জেলা অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন প্রশিক্ষণ ও পেশাগত কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এর আগে ২০২৩ ও ২০২৪ সালেও তিনি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। ২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে চট্টগ্রাম বিভাগে নোয়াখালী জেলার প্রতিনিধিত্ব করেন। এছাড়া ২০২৫ সালে তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ‘গুণী শিক্ষক’ সম্মাননায় ভূষিত হন। প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ১৭ মে উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ ফলাফল ঘোষণা করা হয়। টানা তৃতীয়বার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় আবদুল্যাহ নয়ন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  মোংলায় ওয়াইল্ডটিমের আয়োজনে সুন্দরবন রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ