Dhaka ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাশফুলে সেজেছে বাঁশখালীর গন্ডামারা, মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার বরেণ্য কবি-সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলায় মুখরিত ধুনট মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে হিজলায় সংঘর্ষ, গুলিতে জেলে নিহত, আহত ৫ মানবপাচার ইয়াবা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা মানিকগঞ্জে দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় মেয়াদউত্তীর্ণ পশু খাদ্য থাকায় দুই দোকানের জরিমানা ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরের মাদারগঞ্জে সচেতনতা তৈরীর লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস: সিরাজগঞ্জে যাত্রীদের চরম দুর্ভোগ, ডাবল লাইনের দাবি ​

মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে হিজলায় সংঘর্ষ, গুলিতে জেলে নিহত, আহত ৫

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ২৯ সময় দেখুন

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ সাইদুল ইসলাম তানভীর: বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে মেঘনা নদীতে কোস্টগার্ড ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আক্তার হাওলাদার (২৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন জেলে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত আক্তার হাওলাদার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইলিশ শিকারের উদ্দেশ্যে জেলেরা মেঘনা নদীর হিজলা অংশের ‘ওরাকুল’ নামক এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অভিযান পরিচালনাকে কেন্দ্র করে জেলেদের সঙ্গে কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  জামালপুরের মাদারগঞ্জে সচেতনতা তৈরীর লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত

অভিযোগ অনুযায়ী, চাঁদপুর অঞ্চল থেকে আসা কোস্টগার্ড ও নৌ পুলিশের একটি যৌথ দল হিজলার জলসীমায় প্রবেশ করে জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গুলির ঘটনা ঘটে। এতে আক্তার হাওলাদার গুরুতর গুলিবিদ্ধ হন। একই ঘটনায় আরও পাঁচজন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ধুনট উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পরে সহকর্মী জেলেরা গুরুতর আহত আক্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  লালপুরে পৃথক অভিযানে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে এমন প্রাণহানির ঘটনা স্থানীয় জেলেদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে সংঘর্ষের সূত্রপাত, গুলি ছোড়ার পরিস্থিতি এবং হতাহতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কোস্টগার্ড, নৌ পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা চলছে। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাশফুলে সেজেছে বাঁশখালীর গন্ডামারা, মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা

মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে হিজলায় সংঘর্ষ, গুলিতে জেলে নিহত, আহত ৫

আপডেটের সময়: ০৬:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মোঃ সাইদুল ইসলাম তানভীর: বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে মেঘনা নদীতে কোস্টগার্ড ও জেলেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে আক্তার হাওলাদার (২৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন জেলে আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত আক্তার হাওলাদার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইলিশ শিকারের উদ্দেশ্যে জেলেরা মেঘনা নদীর হিজলা অংশের ‘ওরাকুল’ নামক এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অভিযান পরিচালনাকে কেন্দ্র করে জেলেদের সঙ্গে কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃ  বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ?

অভিযোগ অনুযায়ী, চাঁদপুর অঞ্চল থেকে আসা কোস্টগার্ড ও নৌ পুলিশের একটি যৌথ দল হিজলার জলসীমায় প্রবেশ করে জেলেদের ধাওয়া করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গুলির ঘটনা ঘটে। এতে আক্তার হাওলাদার গুরুতর গুলিবিদ্ধ হন। একই ঘটনায় আরও পাঁচজন জেলে আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করার প্রত্যয়,

পরে সহকর্মী জেলেরা গুরুতর আহত আক্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় মেয়াদউত্তীর্ণ পশু খাদ্য থাকায় দুই দোকানের জরিমানা